বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের সংসদ সদস্য ও বিএনপির ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় নেতা নজরুল ইসলাম আজাদের নেতৃত্বে বিশাল আনন্দ র্যালি ও মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।এ সময় এমপি নজরুল ইসলাম আজাদ সাহেবের অন্যতম বিশ্বস্ত হাতিয়ার আড়াইহাজার থানা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূইয়া অনুষ্ঠানের সফলতা নিশ্চিত করনে ব্যাপক সক্রিয় ভূমিকা পালন করেন।
গত ১ লা সেপ্টেম্বর মঙ্গলবার বিকাল ৩ ঘটিকায় আড়াইহাজার উপজেলায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়। এসময় প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করে বৈরী আবহাওয়ায় বৃষ্টিতে ভিজে ভিজে
আড়াইহাজার উপজেলার ১০ টি ইউনিয়ন ও ২ টি পৌরসভা থেকে বর্নাঢ্য মিছিলে মিছিলে ঢাক – ঢোল পিটিয়ে, নৃত্যের তালে তালে নেচে গেয়ে অনুষ্ঠানে অংশগ্রহণে জড়ো হতে থাকে আগত সকল নেতাকর্মীবৃন্দ।
মহা সমাবেশে বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস ও দলের দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের কথা তুলে ধরেন। পাশাপাশি গণতন্ত্র, জনগণের অধিকার ও দলকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।নজরুল ইসলাম আজাদের নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি বিএনপির সাংগঠনিক শক্তির জানান দিয়েছে বলে দাবি করেন উপস্থিত নেতাকর্মীরা।
দিনব্যাপী বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচি ঘিরে আড়াইহাজারের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।গ্রাম থেকে ইউনিয়ন সকল পথে পথে আনন্দ মিছিলে নেচে গেয়ে সকলে মিলে আড়াইহাজারে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে এমন বিপুল সংখ্যক লোকের জন সমাগমে উৎসবমুখর এত সুন্দর আয়োজন আগে কখনো দেখেনি আড়াইহাজার বাসী।
এমপি নজরুল ইসলাম আজাদের ডাকে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আড়াইহাজার আনন্দ শোভা যাত্রায় মিছিলে মিছিলে জনসমুদ্রে পরিনত হয়।
১লা সেপ্টেম্বর ১৯৭৮ সালে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠার মাধ্যমে গনতান্ত্রিক দল হিসেবে আনুষ্ঠানিক পথ চলা শুরু করেছিলেন। ১ লা সেপ্টেম্বর ২০২৬ ইং তারিখে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর ৪৮ বছর পূর্ন হল।
র্যালিতে অংশগ্রহণকারী নেতাকর্মীরা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এবং নারায়ণগঞ্জ-২ আসনের বর্তমান সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদের নামে বিভিন্ন স্লোগানে এলাকা মুখরিত করে তুলেন। এসময় আনন্দ র্যালীতে এমপি নজরুল ইসলাম আজাদ উপস্থিত সকলকে নিয়ে আড়াই হাজার পৌরসভা বাজার, থানার মোড়, আড়াইহাজার উপজেলা চত্বর, পায়রা চত্বর সহ গুরুত্বপূর্ন বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।
র্যালি শেষে সংক্ষিপ্ত পথসভায় এমপি নজরুল ইসলাম আজাদ বলেন, জননেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আড়াইহাজারের সর্বস্তরের জনগণ ঐক্যবদ্ধ রয়েছে। তারেক রহমানের ডাকে বিগত দিনেও যেকোন ক্রাইসিস মুহূর্তে আড়াইহাজারের জনগণ রাজপথে ছিল, এখনো আছে,ভবিষ্যতে ও থাকবে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়তে চায়। করব কাজ গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ, তারেক রহমানের বাংলাদেশ গড়তে এমপি নজরুল ইসলাম আজাদ সর্বদা সোচ্চার ভূমিকা সক্রিয় রয়েছেন বলে অঙ্গিকার করেন। এমপি বক্তব্যে বলেন, আমি কথা দিচ্ছি আড়াইহাজারবাসীকে সঙ্গে নিয়ে সমৃদ্ধশালী আড়াইহাজার প্রধানমন্ত্রীকে উপহার দেব।এসময় উপজেলা চত্বর থেকে মিছিল ধীরে ধীরে যাত্রা শুরু করে আড়াইহাজার পৌর সভার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সমাবেশস্থলে গিয়ে শেষ হয়।এমপি নজরুল ইসলাম আজাদ উপস্থিত সকল নেতাকর্মীদের কে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বিকাল ৬ ঘটিকায় অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।