1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  4. system@openreplay.com : wp-backup :
মুস্তাফিজের রেকর্ড সম্মানী, ৯ কোটি ২০ লাখ রুপিতে নিল কলকাতা নাইট রাইডার্স - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
উন্নয়নের অঙ্গীকার নিয়ে ২নং কাশিরাম বেলপুকুরে মাঠে আরজু আরা মসলিম পরিচয়ে প্রেমের ফাঁদ, জলঢাকার কাঞ্চন রায়ের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দুর্গাপুরে ভারতীয় মদসহ দুই যুবক আটক রুহুল কবির রিজভীকে বগুড়া জেলা বিএনপির ফুলেল শুভেচ্ছা মোঃ আইয়ুব আলীকে ৪৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে দেখতে চান এলাকাবাসী আদালতের রায় অমান্য করে নির্মাণকাজ, লালমাইয়ে বিরোধীয় জমিতে ছাদ ঢালাইয়ের অভিযোগ ভূল্লীতে প্রকাশ্যে মাদক সেবনের দায়ে যুবকের ২০ দিনের কারাদণ্ড বেতাগীতে বসতঘর থেকে ১৭ বছরের কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বকশীগঞ্জে আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিক সভা কালকিনির ইউএনও’র সঙ্গে ডি.কে ব্লাড ডোনার্স ক্লাবের সৌজন্য সাক্ষাৎ

মুস্তাফিজের রেকর্ড সম্মানী, ৯ কোটি ২০ লাখ রুপিতে নিল কলকাতা নাইট রাইডার্স

reporter ঘোষণা স্পোর্টস
calendar প্রকাশিত: ১৮ ডিসেম্বর, ২০২৫, ১২:৩৪ পূর্বাহ্ণ

বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে আইপিএলে রেকর্ড সম্মানীতে দলে নিয়েছে শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স। শুরুতে তার ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপিতে। নিলামের উত্তেজনাপূর্ণ।

লড়াই শেষে মুস্তাফিজের সম্মানী দাঁড়ালো ৯ কোটি ২০ লাখ রুপিতে (প্রায় ১২ কোটি ৩৩ লাখ টাকা)।

বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে আইপিএলে টানা দুই আসরে রেকর্ড সম্মানী পাওয়া মুস্তাফিজের এই রেকর্ডের আগে মাশরাফি বিন মুর্তজা সবচেয়ে বেশি দামে দলে গিয়েছিলেন। ২০০৯ সালের আইপিএলে কলকাতা নাইট রাইডার্স তাকে ৬ লাখ ডলারে নিয়েছিল, যা প্রায় চার কোটি রুপি হয়।

মুস্তাফিজ আইপিএলে বরাবরই সফল। ২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদে অভিষেকের সময় তিনি ১৭ উইকেট নিয়ে সমর্থকদের মন জয় করেছিলেন। ২০১৬ থেকে ২০২৫ সালের মধ্যে তিনি পাঁচটি দলে খেলে অভিজ্ঞতা সঞ্চয় করেছেন। এর মধ্যে সবচেয়ে বেশি খেলেছেন দিল্লি ক্যাপিটালসে।

এবার কলকাতার হয়ে খেলবেন প্রথমবার। তবে জাতীয় দলের জন্য এপ্রিল মাসে নিউজিল্যান্ড সফরের কারণে পুরো মৌসুম খেলার সম্ভাবনা নেই। বিসিবি জানিয়েছে, জাতীয় দলের খেলার শর্তে ছাড়পত্র দেওয়া হবে। মুস্তাফিজ যদি পুরো মৌসুম খেলেন, তাহলে ট্যাক্স কেটে আনুমানিক ৬ কোটি রুপি পাবেন।

বাংলাদেশি ফ্যানদের জন্য এটি নতুন রেকর্ড এবং আইপিএলে বাংলাদেশের সাফল্যের প্রতীক হিসেবে গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com