মো. কামরুল ইসলাম,আলফাডাঙ্গা: ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় আওয়ামী লীগের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ৭৮তম জন্মদিন পালন করেছে। ২৮ সেপ্টেম্বর ২০২৪ ( শনিবার) সন্ধ্যা ৭টার দিকে দলীয় কার্যালয়ে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে দোয়া, আলোচনা ও কেক কেটে উদযাপন করেন উপজেলা আওয়ামী লীগ।
উক্ত সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম আকরাম হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলীম সুজার সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আশরাফ উদ্দিন তারা, সহ- সভাপতি ইকবাল হোসেন চুন্নু, পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র সাইফুর রহমান সাইফার, উপজেলা, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সেলিম রেজা,প্রচার সম্পাদক কাসেদ মন্ডল, উপজেলা কৃষক লীগের আহবায়ক ও সাবেক ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, উপজেলা যুবলীগের আহ্বায়ক হাসমত হোসেন তালুকদার তপন, যুগ্ম আহব্বায়ক মো. কামরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি এনায়েত হোসেন ও ছাত্রলীগের সভাপতি কাজী কাওসার টিটো প্রমুখ।
এছাড়া শেখ হাসিনার জন্মদিন পালন অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাগণ, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন আওয়ামী লীগ সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।