1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
আশুলিয়ায় স্কুলগেট থেকে অপহৃত শিশু ময়মনসিংহে উদ্ধার, গ্রেপ্তার ২ সীতাকুণ্ডে কৃষি কর্মকর্তাকে তথ্য দেওয়ার পর চাঁদাবাজির অভিযোগে আটক যুবদলের নেতা রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ‘ঐক্যের অঙ্গীকার’ প্যানেলের ভূমিধস বিজয় মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে আস্থা রাখতে চান তৃণমূল কর্মীরা ‘শিশু নোবেল’ পুরস্কারের জন্য মনোনীত তজুমদ্দিনে ফুলকুঁড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেখা ম্যাডামের বিদায় সংবর্ধনা ধামসোনা ইউনিয়ন পরিষদে ট্রেড লাইসেন্সের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ সচিব মাসুদ করিমের বিরুদ্ধে পাহাড়ের রামগড় থেকে নজরুল বর্ষের মঞ্চে দুই খুদে প্রতিভা রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ও শাহজাদপুর থানার যৌথ উদ্যোগে ইভটিজিং ও যৌন হয়রানি প্রতিরোধে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। ৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন

পাঁচ আগষ্ট শহীদদের রক্ত যেন বিথা না যায়, নবাগত জেলা প্রশাসক গোপালগঞ্জ

  • আপডেট সময় : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬২ দেখেছেন

কাইয়ূম শরীফঃ পাঁচ আগষ্ট শহীদদের রক্ত যেন বিথা না যায় সেদিকে সজাগ দৃষ্টি রাখতে সাংবাদিকদের প্রতি অনুরোধ জানিয়েছেন, নবাগত জেলা প্রশাসক মুহাম্মদ কামরুজ্জামান। সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে মুকসুদপুর উপজেলা বিজয় সভাকক্ষে উপজেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজিজুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, কর্মরত ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা। মতবিনিময় সভায় জেলা প্রশাসক বলেন, আমি গোপালগঞ্জ জেলার মানুষের সেবা করতে এসেছি,
উপজেলায় বিভিন্ন সংবাদ মাধ্যমে যারা নিয়োজিত রয়েছেন, আপনাদের মিডিয়ার কার্যক্রমে দূর্ণীতি প্রতিরোধে সহায়তা করবেন। জেলার প্রতিটি অধিবাসীদের সেবায় সরকার আমায় নিয়োজিত করেছে। পাঁচ উপজেলায় সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে এবং সচ্ছতার সাথে কাজ করার ব্রত রয়েছে।
সরকারি সকল  সুবিধা দিতে এবং প্রান্তিক পর্যায়ে যাতে এ সকল সুবিধা পৌছানো সম্ভব হয় সেদিকে সকলের খেয়াল রাখতে হবে। এছাড়া, প্রতিটি দপ্তরে সকল জনসাধারণ এর জন্য উন্মুক্ত থাকবে বলেও জানান জেলা প্রশাসক। সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আপনাদের দেয়া তথ্য সুনিপুণভাবে গুরুত্ব দেয়া হবে। সাংবাদিকদের করা প্রশ্ন ও প্রস্তাব বিষয়ে তিনি বলেন, কিছু প্রস্তাবের সরাসরি প্রতিক্রিয়া বোঝা যায় না। কিছু প্রস্তাব দ্রুত করা সম্ভব না হলেও এটি প্রতিক্রিয়া যাতে হয় সে বিষয়ে খেয়াল রাখা হবে বলে আশা প্রকাশ করেন।

এছাড়াও, সকল জনগণের সমানভাবে সুযোগ সুবিধা নিশ্চিত করতে চাই। সঠিকভাবে সংবাদ প্রকাশের অনুরোধ করেন তিনি। সমসাময়িক বিষয় নিয়ে তিনি বলেন, প্রতিটি প্রকল্পের কাজ তরান্বিত করতে সহযোগীতা করবেন। বিশেষ করে হলুদ সাংবাদিকতার বিষয় খেয়াল রাখতে হবে বলেও জানান জেলা প্রশাসক।
এ সময় সাংবাদিকের মধ্যে উপস্থিত ছিলেন, মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও বাংলা টিভি প্রতিনিধি তারিকুল ইসলাম, সহ-সভাপতি ও দৈনিক নবচেতনার প্রতিনিধি লিয়াকত সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক ও ওয়েলিংটন জার্নালের প্রতিনিধি নাজমুল হাসান রাজ, অর্থ সম্পাদক ও দৈনিক ঘোষণা পত্রিকার প্রতিনিধি কাইয়ুম শরিফ, দপ্তর সম্পাদক ও দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার প্রতিনিধি বাদশাহ মিয়া, সদস্য ও দৈনিক বর্তমান কথা পত্রিকার প্রতিনিধি ইমরান মাতুব্বর, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) ও যায়যায় দিনের প্রতিনিধি সোহরাব উন নুর ছিরুমিয়া, সহ-সভাপতি ও সাপ্তাহিক মধুমতী কন্ঠ পত্রিকার সম্পাদক শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক ও মুকসুদপুর সংবাদ পত্রিকার সম্পাদক হায়দার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক নবরাজ পত্রিকার জেলা প্রতিনিধি হাদিউজ্জামান মুন্সি, দপ্তর সম্পাদক ও আমাদের সময়ের মুকসুদপুর প্রতিনিধি দেলোয়ার হোসেন মিয়া সহ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.