1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :

সিংড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা মোহন আলী গ্রেপ্তার

  • আপডেট সময় : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৭ দেখেছেন

নিজস্ব প্রতিবেদক: নাটোরের সিংড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ মোহন আলী (৩৮) নামে এক সেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

এলাকাবাসী সুত্রে জানা যায়,
সেচ্ছাসেবক লীগ নেতা মোহন আলী দীর্ঘদিন পলাতক থাকার পরে গতকাল শনিবার(২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় দমদমা এলাকায় একটি বাড়িতে তার সহযোগীদের নিয়ে তাঁস খেলা অবস্থায় স্থানীয় বিএনপির কিছু লোকজন তাকে দেখতে পেয়ে ধস্তাধস্তির এক পর্যায়ে মোহন কে বিএনপির কিছু লোকজনেরা তাকে ধরে থানায় নিয়ে যায়।

সেচ্ছাসেবক লীগ নেতা মোহন আলী সিংড়া উপজেলার ৩ নং ইটালী ইউনিয়নের পশ্চিম মাগুরা গ্রামের মোঃ নজরুল ইসলামের ছেলে। তার বিরুদ্ধে পূর্বে সিংড়া উপজেলা প্রার্থী দেলোয়ার হোসেন পাশাকে অপহরণ ও ইটালী ইউনিয়নের মারামারির দুইটি মামলা ছিল বলে জানা যায়।

সিংড়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আকবর আলী বলেন, আসামীকে মারামারির একটি মামলা দেখিয়ে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.