1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হাওরে কৃষক সেজে পুলিশ, অবশেষে ফাঁদে পড়লো হত্যা মামলার আসামি শার্শায় গ্রামপুলিশ সদস্যদের বিশেষ ব্রিফিং অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধের জেরে জামালপুরে মাছ ধরার সময় কৃষককে কুপিয়ে জখম সম্পত্তি নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন মোহাম্মদ আইয়ুব ফরিদপুরে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে যুবদল নেতা কর্তৃক প্রাণনাশের হুমকি ও গালিগালাজ রামগড়ে ৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে তারাগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ কুলিয়ারচরে চাঞ্চল্যকর হানিফ হত্যা মামলার প্রায় পাঁচ মাস পর বাবা ও ছেলেকে গ্রেপ্তার ‎মাছ পড়তেই নিষেধাজ্ঞা, ২২ দিন নদীতে নামতে পারবেন না জেলের। ‎দেনার বোঝা মাথায়, এখন কী করবেন

ব্লাড ফাউন্ডেশনের নির্বাচন কমিশনার পদে দায়িত্ব পেলেন সাংবাদিক আবুল হাসান

  • আপডেট সময় : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৪ দেখেছেন

হায়দার হাওলাদার: বাংলাদেশের অন্যতম একটি রক্তদান সংগঠন ইসলামী ব্লাড ফাউন্ডেশন। প্রতিবছর সারাদেশে হাজার হাজার মানুষকে বিনামূল্যে রক্তদান করে আসছেন ইসলামী ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশ নামের একটি সেচ্ছাসেবী সংগঠন। ২০২৪ সালে চতুর্থবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে বরগুনার তালতলী উপজেলার পঁচাকোড়ালিয়া ইউনিয়নের বাসিন্দা সাংবাদিক আবুল হাসানকে নির্বাচন কমিশনার পদে নিয়োগ দিয়েছে ইসলামী ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের কেন্দ্রীয় নির্বাচন পরিষদ।

গত ৩ জুলাই ইসলামী ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের কেন্দ্রীয় বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ইতিমধ্যে সাংবাদিক আবুল হাসান তার দায়িত্ব বুঝে নিয়েছেন বলে জানা গেছে।

এবিষয়ে নির্বাচন কমিশনার আবুল হাসান বলেন, ইসলামী ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশ আমার ওপর যে দায়িত্ব অর্পণ করেছে’ আপনারা দোয়া করবেন আমি যেন সে দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করতে পারি। ২০২৪ সালে অনুষ্ঠিতব্য নির্বাচনে আপনারা আমাদের ওপর আস্থা রাখতে পারেন, ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে একটি শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিব। এসময়ে তিনি আরও বলেন, মানবিক এই সংগঠনে কোনো কালোটাকার ছড়াছড়ি করা যাবে না। যদি কারো বিরুদ্ধে কালোটাকা লেনদেন কিংবা বিশৃঙ্খলার খবর পাওয়া যায় তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.