1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

শেখ তাহির আলী শাহকে নি র্ম ম ভা বে হ ত্যা র বিচার দাবিতে বিশ্বনাথে স্মা র ক লি পি প্রদান

  • আপডেট সময় : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০৫ দেখেছেন

সিলেট, প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে দীর্ঘ ১৩ বছর পর যুক্তরাজ্য প্রবাসী শেখ তাহির আলী শাহ হত্যাকান্ডের বিচার চেয়ে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে সাধারণ শিক্ষার্থীরা। রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে পৌর শহরের বাসিয়া সেতুঁতে শিক্ষার্থীদের ব্যানারে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মানববন্ধনে স্ব-স্ব ব্যানার নিয়ে অংশ নেয় বিশ্বনাথ সরকারী কলেজ, মাদানিয়া মাদ্রাসা, মোহাম্মদীয়া মাদ্রাসা, ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজসহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের সহস্রাধিক শিক্ষার্থীরা। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার ও থানার অফিসার ইনচার্জ বরাবরে স্মারকলিপিও দেয়া হয়।
বিশ্বনাথ সরকারি কলেজের শিক্ষার্থী মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও সেবুল আহমদের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, বিশ^নাথ সরকারি কলেজের শিক্ষার্থী শারমিন বেগম, সুমাইয়া বেগম, সেবুল মিয়া, মোহাম্মদীয়া মাদ্রাসার শিক্ষার্থী তানভীর আহমদ, মাদানিয়া মাদ্রাসার শিক্ষার্থী আবু হুয়াইরা, আনোয়ার পাশা, ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী নাদিয়া আহমদ তান্নি ও রাজু আহমদ। এসময় বক্তরা বলেন, দীর্ঘ ১৩ বছর ধরে মামলাটি ঝুলিয়ে রাখা হয়েছে। এ মামলায় অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্ঠান্তমূলক শাস্তি দাবি করেন তারা।
উল্লেখ, ২০১১ সালের ২৫ জুন গভীর রাতে পৌর শহরের নিজ বাসাতে দূর্বত্তদের হাতে নিহত হন বিশ্বনাথ সরকারী কলেজের প্রতিষ্ঠাতা সদস্য ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেরদাতা সদস্য যুক্তরাজ্য প্রবাসী শেখ তাহির আলী শাহ। এসময় তার প্রবাসী ছেলে শেখ আজাদও গুরুতর আহত হন। নিহত শেখ তাহির আলী শাহ পৌর এলাকার জানাইয়া গ্রামের বাসিন্দা।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.