1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
নওগাঁর জয়পুরহাট সীমান্তে সাত জনকে পুশইনের চেষ্টা নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন শাহজাদপুরে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস ও আলোচনা সভা  গাইবান্ধায় ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ১ চন্দনাইশ থানা পুলিশের বিশেষ অভিযানে দস্যুতা মামলার ৩ আসামীসহ গ্রেপ্তার ৮জন সাংবাদিক আসাদ সবুজকে হ্যান্ডকাফ পরানোর ঘটনায় এসআই প্রত্যাহার, জামিন শুনানি বুধবার শার্শার খাজুরায় ভোরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কাভার্ডভ্যানের হেলপার নিহত জেএসএসের অভিষেক প্রস্তুতি ও কমিটি গঠন,প্রতিষ্ঠাতা আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া রাঙামাটিতে বিশ্ব শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী উদযাপন সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যার প্রতিবাদে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন

জাতীয় লেখক উৎসব অনুষ্ঠিত

  • আপডেট সময় : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮৭ দেখেছেন

নিজস্ব প্রতিবেদক: জাতীয় লেখক উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে ১৪ সেপ্টেম্বর শনিবার বিকেলে ঢাকার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে প্রথম জাতীয় লেখক উৎসব ২০২৪ অনুষ্ঠিত হয়। লেখক উন্নয়ন কেন্দ্রের প্রধান উপদেষ্টা লায়ন মোঃ গনি মিয়া বাবুল এর সভাপতিত্বে উৎসবে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কবি আরিফ মঈনুদ্দিন। উৎসবে উদ্বোধন করেন শিশু সাহিত্যিক আসলাম সানী, প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব জাহান বশির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ক্যাপ্টেন কাপ্তান নূর, কবি আসাদ কাজল, কবি সোহেল রশিদ ও অধ্যাপক রেনু আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন জাতীয় লেখক উন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক কবি তৌহিদুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন জাতীয় লেখক উৎসব ২০২৪ উদযাপন পরিষদের আহ্বায়ক কবি হালিমা বেগম। অনুষ্ঠানের শুরুতেই জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন ও তাঁদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। অনুষ্ঠানে কবি ইকবাল হোসেন, কবি বাপ্পি সাহা, সুবর্না দাস, কবি বৃষ্টি মিনা, কবি রলি আক্তার, কবি জান্নাতুল ফেরদৌস, কবি শিমুল পারভীন ছাড়াও দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত কবিরাসহ দুই শতাধিক কবি তাদের স্বরচিত কবিতা পাঠ করেন।
সভাপতির বক্তব্যে লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেন, লেখকরা সর্বদা দেশ ও মানবতার কল্যাণে কাজ করেন। লেখকদের লেখার মাধ্যমে মানুষের মানবিক গুণাবলি উজ্জীবিত ও বিকশিত হয়। তিনি নিজস্ব নান্দনিক সংস্কৃতি বিকাশের সকলকে সচেষ্ট থাকার আহ্বান জানিয়ে আরো বলেন, লেখকদের উন্নয়ন ও কল্যাণে সকলকে সচেষ্ট থাকতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে, কবি আরিফ মঈনুদ্দিন বলেন, সুস্থ, সুন্দর ও নিরাপদ সমাজ প্রতিষ্ঠা করার জন্যে নিজস্ব সংস্কৃতি বিস্তৃতি বাড়াতে হবে। দেশের আর্থ-সামাজিক উন্নয়নে লেখকদের অবদান অপরিসীম। অনুষ্ঠানে কয়েকজনকে জাতীয় লেখক উৎসব ২০২৪ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানের শেষ পর্বে উপস্থিতিদের সর্বসম্মতিক্রমে লায়ন মোঃ গনি মিয়া বাবুলকে চেয়ারম্যান ও কবি তৌহিদুল ইসলাম কনককে নির্বাহী পরিচালক করে জাতীয় লেখক উন্নয়ন কেন্দ্রের ৫২ সদস্য বিশিষ্ট ২০২৪-২০২৬ কার্য-মেয়াদের নির্বাহী কমিটি গঠন করা হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.