1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড গাইবান্ধায় সুন্দরগঞ্জ থানা মাদকবিরোধী অভিযানে ৫ জন গ্রেপ্তার

অন্তর্বর্তীকালীন সরকারকে গুরুত্বপূর্ণ বিষয় সংস্কারের যৌক্তিক সময় দেয়া হবে – ড. আব্দুল মঈন খান

  • আপডেট সময় : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০৯ দেখেছেন

আর এ লায়ন সরকার, নরসিংদী জেলা প্রতিনিধি: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো সংস্কারের যৌক্তিক সময় দেয়া হবে। পাশাপাশি অন্তর থেকে নিজেদের ভুল বুঝতে পারলে এই সুযোগ পেতে পারে সদ্য ক্ষমতা হারানো বাংলাদেশ আওয়ামীলীগ। ছাত্র-জনতার অভ্যুথ্যানের মাধ্যমে অর্জিত এই স্বাধীনতা অর্জনকারীরা বর্তমান সরকারকে দায়িত্বে নিয়োজিত করেছে, জনগণের ভোটে নির্বাচিত একটি সরকারের কাছে দায়িত্ব হন্তান্তরে সময় পর্যন্ত ধৈর্য ধারণ করতে সকলের প্রতি আহ্বান জানান তিনি।

শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে নরসিংদীর মেহেরপাড়া ইউনিয়নের ভগিরথপুর ঈদগাহ ময়দানে আয়োজিত বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত চারজনের পরিবারের প্রতি সমবেদা জ্ঞাপন ও আহত-নিহতদের জন্য দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এসময় মঈন খান আরও বলেন, স্বৈরাচারী সরকার ১৫ বছর ধরে স্বাধীনতার উপর নির্যাতনের পাশাপাশি মানুষের মুখের ভাষা এবং ভোটের অধিকার কেড়ে নিয়েছিল, দেশের মানুষ সেটি ফিরিয়ে এনেছে। সংস্কার একটি চলমান প্রক্রিয়া উল্লেখ করে একটা সুষ্ঠু নির্বাচনের জন্যে যতটুকু সংস্কার প্রয়োজন ততটুকু সময়ই সরকারের নেয়া উচিত বলেও জানান তিনি।
মেহেরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশিদের সভাপতিত্বে দোয়া মাহফিল ও আলোচনা সভায় পলাশ উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এরফান আলী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সিনিয়র যুগ্ন সম্পাদক বাহাউদ্দীন ভূইয়া মিল্টন,মেহেরপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ভিপি মনির, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি শাহেন শাহ শানু, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি এম এ সাত্তার, সিনিয়র সহ সভাপতি মো. আলম মোল্লা, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, পলাশ থানা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসেন ভূইয়া সোহেল, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান পাপন ও ঘোড়াশাল পৌর ছাত্রদলের সদস্য সচিব আরিফুল ইসলাম আরিফসহ বিএনপি ও সহযেগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভা শেষে বৈষম্য বিরোধী আন্দোলনে আহত-নিহতদের জন্য দোয়া করা হয়। পাশাপাশি নিহত আরিফুল ইসলাম রাব্বী, আব্দুর রহমান, আরমান মোল্লা ও নাহিদের পরিবারকে দলের পক্ষ থেকে আর্থিক সহযোগিতার অর্থ তুলে দেয়া হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.