1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড গাইবান্ধায় সুন্দরগঞ্জ থানা মাদকবিরোধী অভিযানে ৫ জন গ্রেপ্তার

এতিম বাপ্পি হত্যার ৪০ দিন পর মিলাদ, বিচার চাইলেন এলাকাবাসী

  • আপডেট সময় : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৯ দেখেছেন

মনিরামপুর উপজেলা প্রতিনিধিঃ এতিম বাপ্পীর মৃত্যুর ৪০ দিন পূর্ণ হয়েছে। বাপ্পীর আত্মার শান্তি কামনায় তার নিজ বাড়িতে গত ১৩ সেপ্টেম্বর শুক্রবার মিলাদ দেওয়া হয়েছে। মিলাদে এলাকাবাসী এতিম বাপ্পির আত্মার শান্তি কামনা করেন এবং বাপ্পী হত্যার বিচার দাবি করেন।

যশোরের মনিরামপুরে ৭ আগষ্ট বুধবার এক এতিম ছেলেকে হত্যার ঘটনা ঘটেছে। জানা যায়, ঐ এতিম ছেলের নাম মোঃ বাপ্পী। বাপ্পী মনিরামপুর পৌরসভার দূর্গাপুর গ্রামের স্থায়ী বাসিন্দা। বাপ্পীর পিতার নাম মৃত আমির হোসেন । বাপ্পীর বয়স আনুমানিক ২৩ বছর। আনুমানিক ৫বছর আগে বাপ্পীর পিতা মারা যায়। পিতার মৃত্যুর শোকে ২ বছর পর তার মা মারা যায় এতিম হয়ে যায় বাপ্পী। মা বাবা হারা এতিম ছেলেটিকে দুর্বৃত্তরা হত্যা করেছে এমন অভিযোগ উঠেছে। স্থানীয়দের থেকে জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের পর গত ৬ আগষ্ট বাপ্পি দুপুরের খাবার খাওয়ার জন্য বাজারে গিয়েছিলেন।

সে সময় দুর্বৃত্তরা তাকে মেরে মনিরামপুর হসপিটাল সামনে ফেলে রেখে যায়। হসপিটাল কর্তৃপক্ষ অবস্থা খারাপ দেখে যশোর ২৫০সৈয্যা বিশিষ্ট সদর হাসপাতালে পাঠিয়ে দেয়। পরবর্তীতে ৭ তারিখে পরিবারের লোকজন খবর পেয়ে যশোর সদর হাসপাতালের মেঝেতে বাপ্পীকে পান। অবস্থা খারাপ দেখে খুলনা মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার পথিমধ্যে মারা য়ায় বাপ্পী।স্থানীয় বাসিন্দা আসাদ আবেগ আপ্লুত হয়ে কান্না করতে করতে বলেন, ছেলেটি আর কোন দিন বলবে না ভাই আমি দুপুরে খাইনি, ভাই ২০ টাকা দেন ভাত খাব।

ফুফাতো ভাই ইয়াসিন আরাফাত বলেন, যারা স্বাধীনতা চেয়েছিলো তারা আমার ভাইকে কি ফিরিয়ে দিতে পারবে? এই কি তাদের স্বাধীনতা! মামা জাকির হোসেন বাবু বলেন, দুর্বৃত্তদের অত্যাচারে আমার ভাগ্নে বাপ্পির মৃত্যু হয়েছে। এই কি স্বাধীনতা? এই স্বাধীনতার জন্য কি ছাত্ররা রাজপথে ছিলো? যে দুর্বৃত্তরা আমার ভাগ্নে বাপ্পীকে মেরে অজ্ঞান অবস্থায় ফেলে রেখে গেছে, তারাই আমার ঘরবাড়ি এবং জায়গা জমি দখল, লুটপাট করার চেষ্টা করতেছে। আমরা এই হত্যা কান্ডের সুবিচার কি পাবো? এই কথা বলে মনিরামপুর বাসীর কাছে বাপ্পী হত্যার বিচার চান। পরিশেষে বাপ্পীর আত্মার শান্তির জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.