লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলা। কমলনগর উপজেলার কমলনগর থানা পুলিশ মাদক, জুয়া, চুরি ও অন্যান্য অপরাধের বিরুদ্ধে ধারাবাহিক এবং সাঁড়াশি অভিযান পরিচালনা করে আসছে। গত কাল শুক্রবার রাতে বিশেষ অভিযানে ৪০ (চল্লিশ) পিস ইয়াবাসহ ১ জন মাদক ব্যবসায়ী এবং বিভিন্ন অপরাধে জড়িত মোট ১২ (বারো) জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিম্নলিখিত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে—
১। ৪০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১ জন মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
২। ৮ জন মাদকাসক্তকে মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে।
৩। সিআর পরোয়ানাভুক্ত ২ জন আসামিকে পরোয়ানামূলে গ্রেফতার করা হয়েছে। যথাযথ আইনগত প্রক্রিয়া শেষে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
৪। পূর্বের একটি মামলায় ১ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। সংশ্লিষ্ট মামলায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্নের পর তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
কমলনগর থানা এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও জুয়ার বিস্তার রোধ, চুরি প্রতিরোধ এবং অপরাধীদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান ও আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে — সাংবাদিকদের এমমটাই জানান আইনশৃঙ্খলা বাহীনি।