ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের হাজরাহাটি এলাকায় পানিতে ডুবে সুমাইয়া (১০) নামে এক শিশুর বাচ্চার মৃত্যু হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত সুমাইয়া ওই এলাকার বাসিন্দা শামীমের মেয়ে বলে জানা যায়।
স্থানীয় ও নিহত সুমাইয়া পরিবারের সূত্রে জানা যায়, বর্ষার পানিতে চকের জমি তলিয়ে গেছে।
দুপুরে সুমাইয়া ও আরেক শিশু দুই জনে মিলে বাড়ির সামনে ডোঙ্গা নিয়ে চকের গোসল করতে যায়। একপর্যায়ে অসাবধানতাবশত ডোঙ্গা থেকে বাচ্চাটি পানিতে পড়ে যায় সুমাইয়া। বাচ্চাটি বাড়িতে এসে বিষয়টি বললে এলাকার লোকজন কে বাচ্চাটি বিষয়টি জানান।পরে স্থানীয়রা অনেক খোঁজাখুঁজির করা পর তাকে পানির নিচ থেকে উদ্ধার করেন।
এরপর স্বজনরা দ্রুত সুমাইয়াকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।