1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

কালাইয়ে ডিজিটাল ল্যাব ও অনলাইন নাগরিক সেবা কার্যক্রমের উদ্বোধন

  • আপডেট সময় : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩ দেখেছেন

জয়পুরহাটের কালাই উপজেলায় উপজেলা পরিষদে স্থাপিত ডিজিটাল ল্যাব এবং কালাই পৌরসভা ও উপজেলার সব ইউনিয়ন পরিষদের বিভিন্ন নাগরিক সেবা অনলাইনের মাধ্যমে প্রদানের কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গত শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৯টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য মো. আব্দুল বারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিসেস নাজমা আরা বারী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন, যুগ্ম আহ্বায়ক মওদুদ আলম, কালাই পৌর বিএনপির আহ্বায়ক সাজ্জাদুর রহমান তালুকদার সোহেল, যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিম সরকারসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ডিজিটাল ল্যাবের মাধ্যমে প্রযুক্তিনির্ভর কার্যক্রম পরিচালনার পাশাপাশি পৌরসভা ও ইউনিয়ন পরিষদ থেকে নাগরিকদের বিভিন্ন সেবা অনলাইনের আওতায় আনা হচ্ছে। এতে সেবা গ্রহণে নাগরিকদের সময় ও ভোগান্তি কমার পাশাপাশি সরকারি সেবা আরও সহজ ও দ্রুত পাওয়ার সুযোগ তৈরি হবে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সময়ে প্রযুক্তিনির্ভর সেবা ব্যবস্থার কোনো বিকল্প নেই। অনলাইনভিত্তিক নাগরিক সেবা চালুর মাধ্যমে সাধারণ মানুষের দোরগোড়ায় দ্রুত ও সহজে সরকারি সেবা পৌঁছে দেওয়া সম্ভব হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.