1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
ছাগলে সিমের গাছ খাওয়ায় যুবকের কিল ‍ঘুষিতে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ সিরাজপুর কালিরগাঁও উচ্চ বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উদযাপন প্রাক্তন শিক্ষকদের প্রতি শ্রদ্ধা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে র‍্যালি ও আলোচনা ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় মেয়র পদে সম্ভাব্য প্রার্থী তরিকুল ইসলাম খান রুমা, ভোটারদের কাছে দোয়া কামনা নওগাঁয় মাদক মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড মুলাদী উপজেলায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত নীলফামারীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত দীঘিনালায় অটোরিকশা মালিক সমবায় সমিতির ১ম বর্ষপূর্তি পালিত তারাবো পৌরসভায় জামায়াতে ইসলামীর ডেঙ্গু সচেতনতা কার্যক্রম উদ্বোধন কক্সবাজার সদর মডেল থানায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪০

ছাতকে সংঘর্ষের সংবাদ সংগ্রহকালে তিন সাংবাদিক হেনস্তার অভিযোগ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭ দেখেছেন

সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জে ছাত্রদল ও ছাত্রশিবিরের সংঘর্ষের সংবাদ সংগ্রহ ও পেশাগত দায়িত্ব পালনকালে তিন সাংবাদিককে হেনস্তা এবং একজনের মোবাইল ফোন ভাঙচুরের অভিযোগ উঠেছে ছাত্রশিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে।

হেনস্তার শিকার সাংবাদিকদের মধ্যে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ছাতক উপজেলা শাখার সভাপতি ও ছাতক উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মোশাহিদ আলী রয়েছেন বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে।

এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ছাতক উপজেলা শাখা। সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, সাংবাদিকরা সংবাদ সংগ্রহ ও পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে কোনো ধরনের হুমকি, হয়রানি কিংবা বাধার শিকার হবেন—এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

বিবৃতিতে বলা হয়, সাংবাদিকদের স্বাধীন ও পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়া স্বাধীন সাংবাদিকতা ও গণতান্ত্রিক পরিবেশের জন্য উদ্বেগজনক। সাংবাদিক হেনস্তার ঘটনায় জড়িত ব্যক্তিরা যে দল বা মতাদর্শেরই হোক না কেন, তাদের শনাক্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

একই সঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা এবং স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ছাতক উপজেলা শাখা।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.