1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

গোপন খবরেই ফাঁস! বাড়ির উঠান থেকে তাজা গাঁজার গাছসহ যুবক আটক

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ০ দেখেছেন

বগুড়ার দুপচাঁচিয়ায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩৫০ গ্রাম ওজনের একটি তাজা গাঁজার গাছসহ মোঃ মান্নান (৩০) নামে এক যুবককে আটক করেছে র‍্যাব।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯টা ৫০ মিনিটে বগুড়া জেলার দুপচাঁচিয়া থানাধীন আশুঞ্জা মধ্যপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটক মোঃ মান্নান আশুঞ্জা মধ্যপাড়া এলাকার মোঃ মোয়াজ্জেমের ছেলে।

র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১২, সিপিএসসি বগুড়ার একটি চৌকস আভিযানিক দল জানতে পারে, আশুঞ্জা মধ্যপাড়া এলাকায় এক ব্যক্তির বাড়িতে অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজার গাছ রয়েছে। এর ভিত্তিতে অভিযান পরিচালনা করে মান্নানকে তার নিজ বসতবাড়ির উঠান থেকে ৩৫০ গ্রাম ওজনের একটি তাজা গাঁজার গাছসহ আটক করা হয়।

পরে জব্দ করা আলামত ও আটক ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া জেলার দুপচাঁচিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.