1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
ছাগলে সিমের গাছ খাওয়ায় যুবকের কিল ‍ঘুষিতে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ সিরাজপুর কালিরগাঁও উচ্চ বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উদযাপন প্রাক্তন শিক্ষকদের প্রতি শ্রদ্ধা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে র‍্যালি ও আলোচনা ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় মেয়র পদে সম্ভাব্য প্রার্থী তরিকুল ইসলাম খান রুমা, ভোটারদের কাছে দোয়া কামনা নওগাঁয় মাদক মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড মুলাদী উপজেলায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত নীলফামারীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত দীঘিনালায় অটোরিকশা মালিক সমবায় সমিতির ১ম বর্ষপূর্তি পালিত তারাবো পৌরসভায় জামায়াতে ইসলামীর ডেঙ্গু সচেতনতা কার্যক্রম উদ্বোধন কক্সবাজার সদর মডেল থানায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪০

শার্শায় গোয়ালঘর থেকে তিনটি ককটেল সদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ।

  • আপডেট সময় : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫ দেখেছেন

যশোরের শার্শা উপজেলার লক্ষ্মণপুর ইউনিয়নের একটি গোয়ালঘর থেকে তিনটি ককটেল সদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ। রোববার (২০ সেপ্টেম্বর) সকালে খামারপাড়া (পূর্বপাড়া) গ্রামের একটি বসতবাড়ির সংলগ্ন গোয়ালঘর থেকে এসব বস্তু উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকাল আনুমানিক ৭টা ৪৫ মিনিটের দিকে খামারপাড়া গ্রামের মো. ইউনুস আলীর (৬০) বসতবাড়ির দক্ষিণ পাশে অবস্থিত অর্ধপাকা গোয়ালঘরের ভেতরে একটি সাদা প্লাস্টিকের ব্যাগে তিনটি ককটেল সদৃশ বস্তু দেখতে পান বাড়ির লোকজন।

খবর পেয়ে স্থানীয় গোড়পাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আনিসুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। পরে গোয়ালঘরের ভেতর থেকে সাদা প্লাস্টিকের ব্যাগে রাখা তিনটি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া বস্তুগুলো লাল কসটেপ দিয়ে মোড়ানো এবং প্রতিটির দৈর্ঘ্য আনুমানিক পাঁচ ইঞ্চি বলে জানা গেছে।

স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে বাড়ির লোকজন গোয়ালঘরে গরু রাখেন। পরদিন রোববার ভোর ৬টার দিকে গরু বের করার সময় গোয়ালঘরের ভেতরে এসব ককটেল সদৃশ বস্তু দেখতে পান তারা।

শার্শা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামিনুল হক জানান, পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হওয়া বস্তুগুলো পরীক্ষা-নিরীক্ষা করে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে এগুলো প্রকৃতপক্ষে বিস্ফোরক কি না, তা পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.