মুন্নি আক্তার, গাজীপুর: গাজীপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ কমিশনার খোন্দকার রফিকুল ইসলাম মতবিনিময় সভা করেছেন। রোববার (৮ সেপ্টেম্বর) সকালে পুলিশ কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় নবাগত পুলিশ কমিশনার সাংবাদিকদের বক্তব্য শুনেন এবং বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করেন।
এ সময় পুলিশ কমিশনার বলেন, জনবান্ধব পুলিশি সেবা করতে চান তিনি। মানবিক পুলিশ, মানবতার ফেরিওয়ালা নয়, সঠিকভাবে পুলিশের দায়িত্ব পালনে মেট্রোপলিটন পুলিশ বদ্ধপরিকর। পুলিশের পেশাদারিত্ব বজায় রাখতে তিনি কাজ করবেন। আইনশৃঙ্খলা রক্ষায় সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন এ সময় তিনি। মতবিনিময়কালে অতিরিক্ত পুলিশ কমিশনার সহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।