ময়মনসিংহের মুক্তাগাছায় এসএসসি, দাখিল ও কারিগরি পরীক্ষা-২০২৬-এ জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
মুক্তাগাছা বিএনপি ও সকল অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-২ (মুক্তাগাছা) আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ জাকির হোসেন বাবলু।
অনুষ্ঠানে এসএসসি, দাখিল ও কারিগরি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়। এ সময় শিক্ষার্থীদের কৃতিত্বের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি তাদের ভবিষ্যৎ শিক্ষা ও কর্মজীবনের জন্য উৎসাহিত করা হয়।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মেধা ও সাফল্যকে উৎসাহিত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের ব্যক্তিদের উপস্থিত ছিলেন।