1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
বিনিয়োগ আকর্ষণে ২০ উদ্যোগের ৭টি বাস্তবায়ন, পাইপলাইনে ১৩০ কোটি ডলার মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিতে কাজ করছে সরকার: মঈন খান ইন্দোনেশিয়ায় ওষুধ-তৈরি পোশাকের বাজার বাড়াতে চায় বাংলাদেশ মিরপুরে দখলমুক্ত ফুটপাতে ফিরেছে পথচারীর স্বস্তি বিজেএমসির বন্ধ পাটকল চালু, বাড়ছে কর্মসংস্থান ঘোড়াঘাট নজরুল বর্ষে উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান বকেয়া বেতন না দিয়ে শ্রমিক ছাঁটাইয়ের অভিযোগে শাহিনপুকুর সিরামিকে উত্তেজনা পার্বত্য মন্ত্রী সাচিং প্রু’র সাথে সৌজন্য সাক্ষাত করলেন ফ্রান্সের রাষ্ট্রদূত জাঁ-মার্ক সেরে-শার্লে কজনকে বাঁচাতে ১০ জনের গলা চেপে ধরছে সরকার তেল-গ্যাসের দাম , ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুতি

বিরলে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার

  • আপডেট সময় : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪ দেখেছেন

দিনাজপুরের বিরলে ১১ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে তাপস চন্দ্র শীল (৩২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার বহবলদিঘী এলাকা থেকে স্থানীয়দের সহযোগিতায় তাঁকে আটক করা হয়।
​গ্রেপ্তার তাপস চন্দ্র শীল বিরল উপজেলার ১০ নম্বর রাণীপুকুর ইউনিয়নের রাঙ্গন সুসেনপাড়া গ্রামের মৃত হাসেন মোহন শীলের ছেলে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে গত মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিরল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন।
​মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৪ সেপ্টেম্বর বিকেলে স্কুল শেষে বাড়ি ফিরছিল ওই শিশু। পথিমধ্যে একা পেয়ে তাপস শীল তার পথরোধ করে অনৈতিক প্রস্তাব দেন। শিশুটি এতে রাজি না হলে তাঁকে ভয়ভীতি দেখিয়ে পাশের একটি পুকুরপাড়ের টিনের ঘরে নিয়ে যান তিনি। সেখানে শিশুটির শ্লীলতাহানি করে ধর্ষণের চেষ্টা করা হলে সে চিৎকার শুরু করে। পরে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত তাপস সেখান থেকে পালিয়ে যান।
​পরবর্তীতে স্থানীয় জনতা অভিযুক্তকে আটক করে পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
​এ বিষয়ে বিরল থানার অফিসার ইনচার্জ (ওসি) আল এমরান জানান, শিশুটিকে ধর্ষণচেষ্টার অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা নিবন্ধিত হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.