1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

ওয়ারেন্ট তামিলে টার্গেট, অস্ত্র-মাদক উদ্ধারে বিশেষ ড্রাইভ

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১ দেখেছেন

চট্টগ্রাম জেলা পুলিশের আগস্ট মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, আসামি গ্রেফতার, ওয়ারেন্ট তামিল এবং অস্ত্র-মাদক উদ্ধারে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে চিহ্নিত অপরাধীদের গ্রেফতারে বিশেষ অভিযান পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোঃ মাসুদ আলম, বিপিএম। সভায় জেলার ১৭টি থানায় রুজুকৃত মামলাসহ সার্বিক অপরাধ পরিস্থিতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়।

সভায় গুরুত্বপূর্ণ মামলার আসামিদের দ্রুত গ্রেফতার এবং মামলার রহস্য উদঘাটনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি ওয়ারেন্ট তামিল, অস্ত্র ও মাদক উদ্ধার এবং চিহ্নিত অপরাধীদের গ্রেফতারে বিশেষ ড্রাইভ পরিচালনার নির্দেশনা দেওয়া হয়। ওয়ারেন্ট তামিলের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দিষ্ট টার্গেট দেওয়া এবং ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতারে বিশেষ উদ্যোগ নেওয়ার ওপর জোর দেওয়া হয়।

ডাকাতি, খুন, দস্যুতা ও সম্পত্তি সংক্রান্ত মামলাসহ গুরুত্বপূর্ণ মামলাগুলোর তদন্তের অগ্রগতি পর্যালোচনা করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে চিহ্নিত চোর, ডাকাত ও অন্যান্য অপরাধীদের গতিবিধির ওপর নিয়মিত নজরদারি এবং অপরাধীদের তালিকা হালনাগাদ রাখার নির্দেশনা দেওয়া হয়।

দীর্ঘমেয়াদি ও তদন্তাধীন মামলাগুলোর ক্ষেত্রে প্রয়োজনীয় রিপোর্ট সংগ্রহ করে দ্রুত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি মামলা নিষ্পত্তির হার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়। তদন্তকারী কর্মকর্তাদের কার্যক্রম, গ্রেফতার ও উদ্ধারসহ বিভিন্ন সাফল্যও সভায় পর্যালোচনা করা হয়। দায়িত্ব পালনে আরও সক্রিয় ও তৎপর হওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়।

এ ছাড়া জেলার পুলিশ ক্যাম্প, ফাঁড়ি ও তদন্তকেন্দ্রের ইনচার্জদের নিজ নিজ এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়মিত পর্যালোচনা করে কার্যক্রম আরও জোরদার করার নির্দেশ দেওয়া হয়। বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং কার্যক্রম আরও সক্রিয় ও কার্যকর করার পাশাপাশি স্থানীয় জনগণের সঙ্গে নিয়মিত যোগাযোগ বাড়িয়ে অপরাধ প্রতিরোধে জনসম্পৃক্ততা বৃদ্ধির ওপরও গুরুত্ব দেওয়া হয়।

পুলিশ সুপার মোঃ মাসুদ আলম, বিপিএম বলেন, মামলার তদন্তের মানোন্নয়ন, দ্রুত আসামি গ্রেফতার, ওয়ারেন্ট তামিল, অস্ত্র ও মাদক উদ্ধার এবং মামলা দ্রুত নিষ্পত্তির মাধ্যমে জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করতে হবে। প্রত্যেক কর্মকর্তা ও সদস্যকে নিজ নিজ দায়িত্ব পালনে সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও জবাবদিহিতা নিশ্চিত করার নির্দেশ দেন তিনি।

সভায় চট্টগ্রাম জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সকল থানার অফিসার ইনচার্জ, তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তা এবং বিভিন্ন ইউনিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.