1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

উল্লাপাড়ায় সার ডিলারদের সঙ্গে এমপি রফিকুল ইসলাম খানের মতবিনিময়

  • আপডেট সময় : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১ দেখেছেন

উল্লাপাড়া উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা ও সার ডিলারদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন সিরাজগঞ্জ -৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ মাওলানা রফিকুল ইসলাম খান
‎সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় উল্লাপাড়া উপজেলা পরিষদ হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ‎
‎সভায় কৃষকদের স্বার্থে সার ও কৃষি উপকরণের সুষ্ঠু সরবরাহ, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং মাঠপর্যায়ে কৃষকদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়।‎
‎মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে রফিকুল ইসলাম খান এমপি সার ডিলারদের উদ্দেশে বলেন, কৃষকদের জন্য বরাদ্দকৃত সার কোনো ডিলার অবৈধভাবে মজুদ করা যাবে না। সরকারি মূল্যের অতিরিক্ত দাম নেয়া যাবে না। সরাসরি কৃষকদের হাতে সার পৌঁছানোর ব্যবস্থা করতে হবে। মাঠ পর্যায়ে কৃষকদের কাছে সার বিতরণ সঠিকভাবে হচ্ছে কিনা তা তদারকির জন্য উপসহকারী কৃষি কর্মকর্তাদের ভূমিকা পালন করতে হবে।
‎
‎তিনি আরও বলেন, কৃষকদের প্রয়োজনীয় সার ও কৃষি উপকরণ যথাসময়ে নিশ্চিত করতে হবে। কৃষির উন্নয়ন ও উৎপাদন বৃদ্ধিতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।‎
উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রায়হানুল ইসলামের সভাপতিত্বে ‎মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক শাহজাহান আলি, উল্লাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তাসিন বিন নুর, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো: রিপন হোসেনসহ বিএডিসি ও বিসিআইসি সার ডিলার, এবং কৃষি বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.