1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ‘ঐক্যের অঙ্গীকার’ প্যানেলের ভূমিধস বিজয় মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে আস্থা রাখতে চান তৃণমূল কর্মীরা ‘শিশু নোবেল’ পুরস্কারের জন্য মনোনীত তজুমদ্দিনে ফুলকুঁড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেখা ম্যাডামের বিদায় সংবর্ধনা ধামসোনা ইউনিয়ন পরিষদে ট্রেড লাইসেন্সের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ সচিব মাসুদ করিমের বিরুদ্ধে পাহাড়ের রামগড় থেকে নজরুল বর্ষের মঞ্চে দুই খুদে প্রতিভা রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ও শাহজাদপুর থানার যৌথ উদ্যোগে ইভটিজিং ও যৌন হয়রানি প্রতিরোধে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। ৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম

হরিরামপুরে ড্রেজারডুবি: তিন দিনেও মেলেনি শ্রমিকের সন্ধান, সীমানা ছাড়িয়ে বালু উত্তোলন অব্যাহত

  • আপডেট সময় : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ২ দেখেছেন

মানিকগঞ্জের হরিরামপুরে লেছড়াগঞ্জ বালুমহালের নির্ধারিত সীমানা লঙ্ঘন করে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ড্রেজারডুবিতে নিখোঁজ শ্রমিকের সন্ধান মেলেনি তিন দিনেও। দুর্ঘটনার পরও বেপরোয়াভাবে বালু উত্তোলন অব্যাহত থাকায় স্থানীয় লোকজনের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
​গত বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে হরিরামপুর উপজেলার আজিমনগর এলাকায় পদ্মা নদীর মাঝখানে বালু উত্তোলনের কাজ চলছিল। এ সময় একটি বালুবাহী বাল্কহেডের ধাক্কায় লোড ড্রেজারটি উল্টে যায়। এতে ড্রেজারে থাকা কর্মচারী জুলহাস নদীতে পড়ে নিখোঁজ হন। নিখোঁজ জুলহাস মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর গ্রামের আব্দুস সামাদ মুন্সির ছেলে। তিনি লেছড়াগঞ্জ বালুমহালের ইজারাদার বিল্লাল খানের অধীনে কর্মরত ছিলেন। এ ঘটনায় হরিরামপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
​স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বালুমহালের নির্ধারিত সীমানার বাইরে গিয়ে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের কারণে প্রতিনিয়ত বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে। এই অনিয়ন্ত্রিত উত্তোলনের ফলে নদীভাঙনও মারাত্মক রূপ নিয়েছে। বারবার অভিযোগ করা সত্ত্বেও প্রশাসনের পক্ষ থেকে কোনো দৃশ্যমান বা কঠোর পদক্ষেপ না নেওয়ায় সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন উঠেছে—কার ছত্রছায়ায় চলছে এই অবৈধ কার্যক্রম?
​এদিকে স্বজনদের বুকফাটা আর্তনাদ ও দীর্ঘ অপেক্ষার মধ্যেও থামেনি বালু উত্তোলন। স্থানীয়দের প্রশ্ন, আর কত প্রাণহানি বা দুর্ঘটনার পর প্রশাসনের টনক নড়বে? তাঁরা অবিলম্বে নিখোঁজ জুলহাসকে উদ্ধারে জোরালো অভিযান পরিচালনা, দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং সীমানার বাইরে বালু উত্তোলন সম্পূর্ণ বন্ধের জোরালো দাবি জানিয়েছেন।
​নৌ পুলিশ জানিয়েছে, বালুমহালের সীমানা নির্ধারণ ও আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি উপজেলা প্রশাসন ও সহকারী কমিশনারের (ভূমি) এখতিয়াধীন। প্রশাসন থেকে নির্দেশনা পেলেই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
​ইজারাদার বিল্লাল খানের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।
​এ বিষয়ে জেলা প্রশাসক শারমিন সুলতানা জানান, নির্ধারিত সীমানার বাইরে বালু উত্তোলনের কোনো আইনি সুযোগ নেই এবং অবৈধভাবে বালু উত্তোলন করা হলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.