1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
বিজিবির ধাওয়ায় গাঁজা ফেলে ভারতে পালাল চোরাকারবারিরা কোম্পানীগঞ্জে পুকুরে বিষ প্রয়োগ, ১২ লাখ টাকার মাছ মারা যাওয়ার অভিযোগ নওগাঁর বদলগাছীতে মুরগি খামারের বর্জ্যে ক্ষতির মুখে সাধারণ কৃষক মৌলভীবাজার টিটিসিতে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন বিষয়ক সেমিনার গাইবান্ধায় রিপোর্টার্স প্রেসক্লাব এর আগামী ৩ বছরের১৭ বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আগৈলঝাড়ায় বিদ্যালয় ও মন্দিরেযাতায়াতের রাস্তার ইট তুলে ফেলার অভিযোগ সৈয়দপুরে রেলওয়ের প্রায় ৫৬ কোটি টাকার জমি দখলের চেষ্টা,ঘটনাস্থলে গিয়ে ঠেকাল রেল কর্তৃপক্ষ শাহজাদপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা গ্রেপ্তার মা ইলিশ রক্ষায় জেলেদের বিকল্প কর্মসংস্থান: আগাম সবজি চাষে বাংলাদেশ কৃষক ঐক্য ফাউন্ডেশন হারিয়ে যাওয়া গ্রামবাংলার ঐতিহ্য: হালুয়াঘাটে এখন আর বাজে না বিয়ের পালকির নতুন সুর

টেকনাফে নৈশ প্রহরী হত্যা: র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে ৪৮ ঘণ্টার মধ্যে এজাহারনামীয় আসামি রিদুয়ান গ্রেপ্তার

  • আপডেট সময় : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ০ দেখেছেন

‎কক্সবাজারের টেকনাফে চাঞ্চল্যকর নৈশ প্রহরী নাজির হোসেন হত্যা মামলার এজাহারনামীয় ৫ নম্বর আসামি মোঃ রিদুয়ানকে (২৬) গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫ ও জেলা পুলিশ।‎
গত  ‎শুক্রবার (১১ সেপ্টেম্বর) গভীর রাতে র‌্যাব-১৫ (সিপিসি-১) ও টেকনাফ থানা পুলিশের একটি যৌথ আভিযানিক দল টেকনাফ সদর ইউনিয়নের হাবিরছড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত রিদুয়ান টেকনাফ সদর ইউনিয়নের নতুন পল্লানপাড়ার মৃত কবির আহমদের (প্রকাশ কবির মাঝি) ছেলে।
‎
‎সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দীর্ঘদিন ধরে স্থানীয় একটি চাঁদাবাজ চক্র সাধারণ মানুষের ওপর অত্যাচার চালিয়ে আসছিল। গত ৯ সেপ্টেম্বর রাতে নতুন পল্লানপাড়া এলাকায় চাঁদাবাজির বিরুদ্ধে স্থানীয়রা প্রতিবাদ জানালে সন্ত্রাসীরা তাদের ওপর হামলা চালায়। এ সময় ভিকটিম নাজির হোসেন প্রতিবাদকারীদের বাঁচাতে এগিয়ে এলে আসামিরা ধারালো অস্ত্র, কিরিচ ও লোহার রড নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়।
‎
‎অভিযোগে বলা হয়, আসামি রিদুয়ান লোহার রড দিয়ে নাজির হোসেনের পিঠের শিরদাঁড়ায় আঘাত করে গুরুতর জখম করেন। পরবর্তীতে অন্যান্য আসামিরা বুক ও গলায় চাপ দিয়ে তার মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।‎
‎ঘটনার পর থেকে র‌্যাব ও জেলা পুলিশ গোয়েন্দা নজরদারি জোরদার করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ঘটনার মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে যৌথ দল হাবিরছড়া এলাকা থেকে রিদুয়ানকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।‎
‎র‌্যাব-১৫-এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে যৌথ অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.