1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
কোতয়ালী পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসী ও মাদক কারবারিসহ গ্রেপ্তার ৫ ছাগলে সিমের গাছ খাওয়ায় যুবকের কিল ‍ঘুষিতে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ সিরাজপুর কালিরগাঁও উচ্চ বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উদযাপন প্রাক্তন শিক্ষকদের প্রতি শ্রদ্ধা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে র‍্যালি ও আলোচনা ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় মেয়র পদে সম্ভাব্য প্রার্থী তরিকুল ইসলাম খান রুমা, ভোটারদের কাছে দোয়া কামনা নওগাঁয় মাদক মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড মুলাদী উপজেলায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত নীলফামারীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত দীঘিনালায় অটোরিকশা মালিক সমবায় সমিতির ১ম বর্ষপূর্তি পালিত তারাবো পৌরসভায় জামায়াতে ইসলামীর ডেঙ্গু সচেতনতা কার্যক্রম উদ্বোধন

খিলক্ষেত ইসলামিয়া দাখিল মাদ্রাসায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ২ দেখেছেন

রাজধানীর খিলক্ষেত ইসলামিয়া দাখিল মাদ্রাসার ৫ম ও ৮ম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থী এবং ২০২৬ সালের দাখিল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার  ১০ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১টায় মাদ্রাসার অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খিলক্ষেত থানা বিএনপির আহ্বায়ক ও ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব এস.এম. ফজলুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়াতুল মোদার্রেছীনের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মাওলানা আবু জাফর মো. হাসান, শাহজাদপুর নজর মাহমুদ আলিম মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা রুহুল কেসত, জমিয়তে হিজবুল্লাহ খিলক্ষেত থানা শাখার সভাপতি জনাব কাজী মিজানুর রহমান এবং ১৭ নম্বর ওয়ার্ড বিএনপির সম্পাদক জনাব আবু আব্দুল্লাহ মজনু দর্জি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খিলক্ষেত ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মো. গোলাম মোস্তফা।অনুষ্ঠানে ৫ম ও ৮ম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত এবং ২০২৬ সালের দাখিল পরীক্ষায় উত্তীর্ণ মোট ৪১ জন মেধাবী ও কৃতি শিক্ষার্থীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।এ সময় অতিথিরা কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও সাফল্য অর্জনের পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ ধারণ করে দেশ ও সমাজের কল্যাণে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.