1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীর ৯০ দিনের কর্মসূচির ধারাবাহিকতায় গাজীপুরে মশক নিধন অভিযান জোরদার, মাঠে ৫০০ কর্মী বর্জ্য থেকে বিদ্যুৎ ও জৈব সার: রোহিঙ্গা ক্যাম্পে নতুন সম্ভাবনার প্রকল্প পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পূর্বধলায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, যুবক পলাতক বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত বেড়িবাঁধের আগাছা পরিষ্কারে বেতাগীতে ইউএনওর ব্যতিক্রমী উদ্যোগ কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত কালকিনি সাংবাদিক ইউনিয়নের কমিটি ঘোষণা;সভাপতি রকিবুজ্জামান ও সাধারন সম্পাদক কাইয়ুম বাঘায় পরকীয়ার অভিযোগে যুবককে মারধর, পরে বাড়িতে আগুন সাতক্ষীরায় জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে প্রতিরোধ মিছিল আশুগঞ্জে মাহিদার ধর্ষণ-হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

আশুলিয়ার কবিরপুরে নতুন পুলিশ ক্যাম্প উদ্বোধন ‎অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা জোরদারে পুলিশের নতুন উদ্যোগ ‎

  • আপডেট সময় : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ০ দেখেছেন

‎সাভারের আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের কবিরপুর এলাকায় জননিরাপত্তা জোরদার ও অপরাধ নিয়ন্ত্রণে নতুন পুলিশ ক্যাম্প উদ্বোধন করা হয়েছে।‎
‎বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের কবিরপুর পল্লী জননী সড়কের উত্তর পাশে নবনির্মিত পুলিশ ক্যাম্পটির উদ্বোধন করেন ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন।
‎
‎পুলিশ সূত্রে জানা যায়, কবিরপুর ও আশপাশের এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যেই ক্যাম্পটি স্থাপন করা হয়েছে। বিশেষ করে কর্মজীবী মানুষ কর্মস্থল থেকে বাড়ি ফেরার সময় যাতে নিরাপদে ও নির্বিঘ্নে চলাচল করতে পারেন, সে বিষয়টি বিবেচনায় নেওয়া হয়েছে।
‎
‎উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ কর্মকর্তারা বলেন, এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ঢাকা জেলা পুলিশ ও আশুলিয়া থানা নিয়মিতভাবে কাজ করছে। নতুন পুলিশ ক্যাম্প চালুর ফলে কোনো ঘটনা ঘটলে দ্রুত পুলিশের উপস্থিতি নিশ্চিত করা এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ আরও সহজ হবে।
‎
‎এ সময় অপরাধ দমনে পুলিশের পাশাপাশি স্থানীয় বাসিন্দা, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করা হয়। এলাকায় কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পাওয়া গেলে দ্রুত পুলিশকে জানানোর আহ্বান জানানো হয়।‎
‎অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান ইশান, আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম, আশুলিয়া থানার ওসি (তদন্ত) আজগর আলী, নবনির্মিত পুলিশ ক্যাম্পের ইনচার্জ জাহাঙ্গীর আলমসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা।
‎
‎নতুন পুলিশ ক্যাম্প চালু হওয়ায় কবিরপুর ও আশপাশের এলাকার বাসিন্দাদের মধ্যে নিরাপত্তা নিয়ে স্বস্তি তৈরি হয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, নিয়মিত টহল ও কার্যক্রমের মাধ্যমে ক্যাম্পটি এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.