1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীর ৯০ দিনের কর্মসূচির ধারাবাহিকতায় গাজীপুরে মশক নিধন অভিযান জোরদার, মাঠে ৫০০ কর্মী বর্জ্য থেকে বিদ্যুৎ ও জৈব সার: রোহিঙ্গা ক্যাম্পে নতুন সম্ভাবনার প্রকল্প পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পূর্বধলায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, যুবক পলাতক বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত বেড়িবাঁধের আগাছা পরিষ্কারে বেতাগীতে ইউএনওর ব্যতিক্রমী উদ্যোগ কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত কালকিনি সাংবাদিক ইউনিয়নের কমিটি ঘোষণা;সভাপতি রকিবুজ্জামান ও সাধারন সম্পাদক কাইয়ুম বাঘায় পরকীয়ার অভিযোগে যুবককে মারধর, পরে বাড়িতে আগুন সাতক্ষীরায় জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে প্রতিরোধ মিছিল আশুগঞ্জে মাহিদার ধর্ষণ-হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

স্বর্ণালংকার বন্ধক রেখে আর্থিক লেনদেন দণ্ডনীয় অপরাধ-জনসচেতনতায় নলডাঙ্গায় ওসি মনোয়ার জাহানের হ্যান্ডবিল বিতরণ

  • আপডেট সময় : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১ দেখেছেন

নাটোরের নলডাঙ্গায় স্বর্ণালংকার বন্ধক রেখে আর্থিক লেনদেনের বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে হ্যান্ডবিল বিতরণ করেছে নলডাঙ্গা থানা পুলিশ।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে নলডাঙ্গা থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) মনোয়ার জাহান এর উদ্যোগে স্থানীয় স্বর্ণালংকার দোকান
ও বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের মাঝে এসব হ্যান্ডবিল বিতরণ করা হয়।

হ্যান্ডবিলে স্বর্ণালংকার বন্ধক রেখে আর্থিক লেনদেনের ক্ষেত্রে প্রচলিত আইন মেনে চলার আহ্বান জানানো হয়। একই সঙ্গে অনুমোদনহীন বা অবৈধভাবে স্বর্ণালংকার বন্ধক রেখে আর্থিক লেনদেন থেকে বিরত থাকার জন্য সাধারণ মানুষকে সতর্ক করা হয়।

এ সময় ওসি মনোয়ার জাহান বলেন, আইনবহির্ভূতভাবে স্বর্ণালংকার বন্ধক রেখে আর্থিক লেনদেন করা দণ্ডনীয় অপরাধ। এ ধরনের কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষ প্রতারণা বা আর্থিক ক্ষতির শিকার হতে পারেন। তাই সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি কোনো অনিয়মের তথ্য পাওয়া গেলে পুলিশকে জানানোর আহ্বান জানান তিনি।নলডাঙ্গা থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়,জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.