1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
সাদুল্লাপুরে নয়ানপুর দাখিল মাদ্রাসায় অনিয়মের অভিযোগ দিনাজপুরের বেগম খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন, মন্ত্রী ও প্রতিমন্ত্রী নদীতে নৌকার লড়াই, দুই পাড়ে লাখো মানুষের উল্লাস পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষরযন্ত্রের বিরুদ্ধে- পটুয়াখালীতে শ্রমিক  দলের বিক্ষোভ  মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত  বরগুনার তালতলীতে টেংরাগিরির গাছ কেটে জ্বালানি হিসেবে ব্যবহার, বিট কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তুহিন হোল্ডিং ফার্মের উদ্যোগে বি.নগর মডার্ন হাসপাতালের ফ্রি র‍্যাফেল ড্র তারাগঞ্জে পুকুরে ডুবে ১৬ মাসের শিশুর করুণ মৃত্যু সাংবাদিক আসাদ সবুজের নিঃশর্ত মুক্তির দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম ‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা

ঠাকুরগাঁওয়ের রুহিয়া অঞ্চলে শীতের আগাম সবজি চাষে ব্যস্ত চাষিরা

  • আপডেট সময় : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১ দেখেছেন

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রান্তিক চাষিদের শীতের আগাম সবজি চাষে ব্যস্ত সময় পার করতে দেখা গেছে। সরেজমিনে দেখা যায় বৃষ্টি কম হওয়ায় আগাম সবজি চাষ শুরু করেছেন অনেকে। আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর বাম্পার ফলনের আশা করছেন চাষিরা।

রুহিয়া উপজেলার ঢোলারহাট ইউনিয়নের খড়ি বাড়ি গ্রামের চাষি আনিসুর রহমান বলেন, বৃষ্টি কম হওয়ায় এবছর সময় মতো শীতকালীন আগাম সবজির চাষ শুরু করতে পেরেছি। এখন সকাল-বিকেল আমরা গাছের পরিচর্যায় ব্যস্ত আছি। এ বছর লাউ এবং করলা চাষ করছি।

ঢোলারহাট ইউনিয়নের বড়দেশ্বরী এলাকার চাষি হরি চন্দ্র বলেন, আমরা শীত পড়ার আগেই চাল কুমড়া, লাউ ও করলা লাগিয়েছি। এখন পরিচর্যা করতে ব্যস্ত সময় পার করছি। আশা করছি আর ১৫-২০ দিনের মধ্যে বাজারে বিক্রি করতে পারব। মনে হচ্ছে এ বছর বাজারে সবজির ভালো দাম পাব।

আগাম সবজি চাষ করা রশিদুল ইসলাম মাস্টার বলেন, আমি এবার এক একর জমিতে আগাম শীতকালীন সবজি চাষ করেছি। কিন্তু বর্তমানে সারসহ কীটনাশকের বেশি দাম হওয়ায় তেমন লাভবান করেত পারব না। তাছাড়া আমাদের এলাকার প্রায় সবাই সবজি চাষ করেছে। এতে করে আমরা আশা করতেছি ঠাকুরগাঁওয়ে সবজির বিপ্লব ঘটবে। এই সবজি ঠাকুরগাঁওসহ সারাদেশের বিভিন্ন অঞ্চলের রপ্তানি করা হবে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সংশ্লিষ্ট সূত্র জানায়, এ জেলার প্রান্তিক কৃষকরা এবছর ব্যাপক পরিমাণে লাউ, জালি কুমড়া, মূলা, ফুলকপি, বাঁধাকপি, টমেটো, লালশাক, বেগুন, করলা, শিমসহ নানা শীতকালীন আগাম সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন। খুচরা ও পাইকারি বাজারে সবজির দামও বেশ ভালো পাওয়ার সম্ভাবনা রয়েছে।

৪ নং ঢোলারহাট ইউনিয়ন উপ-সহকারী কৃষি কর্মকর্তা জগদীশ শর্মা বলেন, আমাদের এখানে এবার আগাম সবজি এখনই উঠতে শুরু করেছে খুব অল্প পরিমাণে। তবে কয়েক দিনের মধ্যেই শীতকালীন আগাম সবজি পরিপূর্ণ হয়ে যাবে বলে আশা করি। আমরা কৃষি বিভাগ সর্বদা কৃষকদের সঠিক পরামর্শ দিয়ে আসতেছি।

ঠাকুরগাঁও সদর উপজেলা কৃষি অফিসার ( রুহিয়া উপজেলার অতিরিক্ত দায়িত্ব) মোঃ নাসিরুল আলম বলেন, এ বছর রুহিয়া উপজেলায় লাউ ৭৫ হেক্টর, চাল কুমড়া ৪৪ হেক্টর এবং করলা ১০৮ হেক্টর জমিতে চাষ করা হয়েছে যা গত বছরের থেকে বৃদ্ধি পেয়েছে। এখানকার কৃষকরা শীতের আগাম সবজি শিম, লাউ, পুঁইশাক, বেগুন, চাল কুমড়া, করলা চাষ করে লাভবান হচ্ছেন। আগাম জাতের এসব সবজি চাষ করতে মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তারা কৃষকদের সার্বিক সহযোগিতা করছেন

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.