1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‎বেলকুচিতে ৮ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগ ৬০ বছরের বৃদ্ধের বিরুদ্ধে সখিপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তার আশ্বাস বেলুন ও ফেস্টুন উড়িয়ে সাড়ে ৩শ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ‎দক্ষিণ আইচায় ৩ কিলোমিটার সড়ক সংস্কারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ইসলামপুর পশ্চিমে চেয়ারম্যান পদে আলোচনায় বাবুল আহমদ সিমনা-ব্রাহ্মণবাড়িয়া সড়কে সিএনজি চলাচল স্বাভাবিক নিরাপদ সড়ক জিন্দারপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী সাজ্জাদুল হকের গণসংযোগ ও লিফলেট বিতরণ সুন্দর,আনন্দময় ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে- এম রশিদুজ্জামান মিল্লাত ‎২১ বছর পর এসআরবি’র জালে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি

সাতক্ষীরায় দেশী-বিদেশী ঔষধের সম্ভার নিয়ে আহমেদ মেডিকেল হল’র আনুষ্ঠানিক উদ্বোধন

  • আপডেট সময় : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ০ দেখেছেন

সকল প্রকার দেশী-বিদেশী ঔষধের পাইকারি ও খুচরা বিক্রয়ের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসাবে সাতক্ষীরায় কেক ও ফিতা কেটে এবং দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে আহমেদ মেডিকেল হল’র উদ্বোধন করা হয়েছে।  গত শুক্রবার (০৪ সেপ্টেম্বর) বিকালে শহরের নাজমুল স্মরণীর আহ্ছানিয়া মিশনের দক্ষিণ পাশে দেশী-বিদেশী ঔষধের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আহমেদ মেডিকেল হলের প্রোপাইটার ওয়ালিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফিতা ও কেক কেটে আহমেদ মেডিকেল হল’র আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি সাতক্ষীরা জেলা শাখার সভাপতি আলহাজ্ব মোঃ দ্বীন আলী, সুলতানপুর বড়বাজার মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি আ.স.ম আব্দুর রব, আহমেদ মেডিকেল হল’র পরিচালক মহিদুল ইসলাম প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মনোয়ার হোসাইন মোমিন। দোয়া অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মাঝে তাবারক বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা হাফেজ মাওলানা মনিরুল ইসলাম ফারুকী।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.