হবিগঞ্জের চুনারুঘাট ও মাধবপুর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ভারতীয় মদ, মনিপুরি থামি কাপড়, ব্যাটারিচালিত অটোরিকশা ও দেশীয় অস্ত্রসহ দুইজনকে আটক করেছে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)। এ সময় মালিকবিহীন ৩৫ বোতল ভারতীয় মদসহ মোট প্রায় ৩ লাখ ২২ হাজার ৫০০ টাকা মূল্যের চোরাচালানকৃত মালামাল ও মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।
শুক্রবার (৩ সেপ্টেম্বর) রাত ১১ টার দিকে বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।