1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীর ৯০ দিনের কর্মসূচির ধারাবাহিকতায় গাজীপুরে মশক নিধন অভিযান জোরদার, মাঠে ৫০০ কর্মী বর্জ্য থেকে বিদ্যুৎ ও জৈব সার: রোহিঙ্গা ক্যাম্পে নতুন সম্ভাবনার প্রকল্প পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পূর্বধলায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, যুবক পলাতক বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত বেড়িবাঁধের আগাছা পরিষ্কারে বেতাগীতে ইউএনওর ব্যতিক্রমী উদ্যোগ কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত কালকিনি সাংবাদিক ইউনিয়নের কমিটি ঘোষণা;সভাপতি রকিবুজ্জামান ও সাধারন সম্পাদক কাইয়ুম বাঘায় পরকীয়ার অভিযোগে যুবককে মারধর, পরে বাড়িতে আগুন সাতক্ষীরায় জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে প্রতিরোধ মিছিল আশুগঞ্জে মাহিদার ধর্ষণ-হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

চন্দ্রঘোনা থানা পুলিশের অভিযানে ১০১ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেপ্তার ২

  • আপডেট সময় : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ০ দেখেছেন

রাঙামাটির কাপ্তাই উপজেলাধীন চন্দ্রঘোনা থানা পুলিশের অভিযানে ১০১ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মদ পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশাও উদ্ধার করা হয়।
চন্দ্রঘোনা থানার ওসি এম শাকের  আহমেদ জানান, মঙ্গলবার (১৮ আগস্ট)   রাত  সাড়ে ৮টার দিকে চন্দ্রঘোনা থানা এলাকার আওতাধীন রাজস্থলী উপজেলার  বাঙালহালিয়া বাজারের দক্ষিণ পাশের ব্রিজের ওপর অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় একটি সিএনজি অটোরিকশা থেকে ১০১ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়।
অভিযানে মদ বহনের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—মো. রনি হোসেন (২২), পিতা আব্দুল মোতালেব এবং জাহেদ হোসাইন (২০), পিতা জাহাঙ্গীর আলম। তারা উভয়েই চট্টগ্রাম জেলার দক্ষিণ রাঙ্গুনিয়া থানাধীন পূর্ব কোদলা এলাকার জয় নগর পাড়ার বাসিন্দা।

চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ এম শাকের আহমেদ জানান, উদ্ধার করা মদ ও সিএনজি অটোরিকশা পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.