1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
ছাগলে সিমের গাছ খাওয়ায় যুবকের কিল ‍ঘুষিতে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ সিরাজপুর কালিরগাঁও উচ্চ বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উদযাপন প্রাক্তন শিক্ষকদের প্রতি শ্রদ্ধা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে র‍্যালি ও আলোচনা ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় মেয়র পদে সম্ভাব্য প্রার্থী তরিকুল ইসলাম খান রুমা, ভোটারদের কাছে দোয়া কামনা নওগাঁয় মাদক মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড মুলাদী উপজেলায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত নীলফামারীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত দীঘিনালায় অটোরিকশা মালিক সমবায় সমিতির ১ম বর্ষপূর্তি পালিত তারাবো পৌরসভায় জামায়াতে ইসলামীর ডেঙ্গু সচেতনতা কার্যক্রম উদ্বোধন কক্সবাজার সদর মডেল থানায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪০

বান্দরবান ইসলামিয়া সিনিয়র মাদ্রাসায় জিপিএ-৫ প্রাপ্তসহ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ১ দেখেছেন

১৮ আগস্ট/২৬ (মঙ্গলবার) সকালে মাদ্রাসার হলরুমে আয়োজিত জিপিএ-৫ প্রাপ্তসহ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার, সনদ ও সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌর প্রশাসক এবং অত্র মাদ্রাসার সভাপতি এস. এম. মঞ্জুরুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য মো.নাসির উদ্দীন।

মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ বদরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র আরবি প্রভাষক মওলানা আব্দুল আউয়াল। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র আরবি প্রভাষক মওলানা বদিউল আলম।

এ সময় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক মওলানা নুর মুহাম্মদ ছিদ্দিকী, মওলানা মোঃ ওসমানী গনি, মমতাজ বেগম, ক্বারী ইলিয়াছ, আরবি প্রভাষক এনামুল হক মোঃ নোমান, মোঃ কোরবান আলী, মওলানা আলী আকবর, বান্দরবানের বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা।

প্রধান অতিথির বক্তব্যে এস. এম. মঞ্জুরুল হক বলেন, শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি শিক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে ওঠার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে মাদ্রাসার সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন।

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মওলানা মুহাম্মদ বদরুল হক বলেন, শিক্ষা শুধু ভালো ফলাফলের মধ্যে সীমাবদ্ধ নয়। নৈতিক মূল্যবোধ, ধর্মীয় শিক্ষা ও আধুনিক জ্ঞানের সমন্বয়ে একজন আদর্শ, মানবিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলাই শিক্ষার মূল উদ্দেশ্য।

মাদ্রাসা সূত্রে জানা যায়, দাখিল পরীক্ষা-২০২৬-এ প্রতিষ্ঠানটি থেকে নিয়মিত ৩৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে ৩০ জন উত্তীর্ণ হয়েছে। তন্মধ্যে দুইজন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। তারা হলো—ছাত্রী ফরিদা ইয়ামিন তাহিয়া ও ছাত্র মাহমুদুল্লাহ সাদিক।

অনুষ্ঠানের শেষে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে অতিথিরা সম্মাননা ক্রেস্ট তুলে দেন। এ সময় শিক্ষার্থীদের মাঝে আনন্দ-উচ্ছ্বাস ও উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.