লক্ষ্মীপুরে ভিবিন্ন থানায় মাদকবিরোধী র্যালি, মহড়া, আলোচনা সভা, জনসচেতনতা সৃষ্টি ও পথসভা অনুষ্ঠিত হয়।
গত সোমবার দিনব্যাপী (১৭ আগস্ট ২০২৬ ইং. তারিখ) লক্ষ্মীপুর জেলার কমলনগর থানা, রামগতি থানা, চন্দ্রগন্ঞ্জ থানা, রামগন্ঞ্জ থানা ও রায়পুর থানায় মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান শুরু হয়েছে। লক্ষ্মীপুর সদর মডেল থানায়ও চলমান রয়েছে মাদক বিরোধী অভিযান।
লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার (এসপি) মোঃ আবু তারেক এর সার্বিক তত্ত্বাবধানে মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে এবং মাদকের ভয়াবহ ছোবল থেকে যুবসমাজকে রক্ষার্থে লক্ষ্মীপুর জেলার বিভিন্ন থানায় একযোগে মাদকবিরোধী র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
মাদকবিরোধী জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আয়োজিত র্যালি ও পথসভায় সংশ্লিষ্ট সার্কেল অফিসারগণ এবং সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জসহ পুলিশ সদস্যদের পাশাপাশি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ (সমাজ সেবক, সামাজিক সংগঠক, স্থানীয় জনপ্রতিনিধি) সাংবাদিকবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন।
র্যালিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন মাদকবিরোধী স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড ও ব্যানার বহন করেন। র্যালিটি সংশ্লিষ্ট এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নির্ধারিত স্থানে গিয়ে শেষ হয়। পরে অনুষ্ঠিত পথসভায় মাদকের ভয়াবহতা, এর ক্ষতিকর প্রভাব এবং মাদক নির্মূলে করণীয় বিষয়ে আলোচনা করা হয়।