1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
৫০ লক্ষ টাকা চাঁদা না পেয়ে রাতারাতি ১২ শতাংশের সাইনবোর্ড ধানমন্ডি লেকে লায়ন্স ক্লাব অব ঢাকা মিডটাউনের ফ্রি মেডিকেল ও ডায়াবেটিস ক্যাম্প রেজাউল করিম বাদশা এমপিকে জিসাস বগুড়া মহানগরের ফুলেল শুভেচ্ছা সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক স্থানে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় মাদক এবং চোরাচালানী মালামাল জব্দ কক্সবাজারে যাত্রীবাহী বাসে তল্লাশি করে ২৬ কেজি গাঁজাসহ ২ রোহিঙ্গা আটক রাজধানীতে ভাষা প্রশিক্ষণ: সাহিত্য–সাংস্কৃতিক উৎসব শার্শায় ডিহি ইউনিয়নে কার্যক্রম নিষিদ্ধ  আওয়ামী লীগের নেতা গ্রেপ্তার ৬০ হাজার টাকা ঘুষ নিয়ে দুই মাদক কারবারিকে ছেড়ে দেওয়ার অভিযোগ এসআই মোতালেবের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে দুই কর্মকর্তার বদলি  বাতিল ও আইনগত পদক্ষেপ গ্রহণ সহ ৬ দফা দাবিতে সংবাদ সম্মেলন সীতাকুণ্ডে নিষিদ্ধ ছাএলীগের দুইজন আটক

জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে চকরিয়ায় বণার্ঢ্য র‍্যালি আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

  • আপডেট সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ০ দেখেছেন

“রূপালি মৎস্যে ভরবে দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কক্সবাজারের চকরিয়ায় জাতীয় মৎস্য পক্ষ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।  রবিবার  (১৬ আগস্ট) সকালে ১০টায় চকরিয়া উপজেলা পরিষদ কম্পাউন্ডে পুকুরের পোনা মাছ অবমুক্তকরণ ও জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন করেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার। এবং একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ মোহনা মিলনায়তনে জাতীয় মৎস্য পক্ষ এর উদ্বোধনী অনুষ্ঠান আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শফিউল আলম। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার আনোয়ারুল আমিন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মুনতাকিম বিল্লাহ,পৌরসভা বিএনপি’র সাধারণ সম্পাদক এম আব্দুর রহীম,বিশিষ্ট ব্যবসায়ী ফরিদুল আলম। এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহফুজুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা ইসরাত জাহান সুইটি, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম মোবারক আলী, চকরিয়া প্রেস ক্লাবের সভাপতি এম আলী হোসেনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও মৎস্য সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনীতি, পুষ্টি নিরাপত্তা এবং কর্মসংস্থানে মৎস্য খাত গুরুত্বপূর্ণ অবদান রাখছে। মাছের উৎপাদন বৃদ্ধি, নিরাপদ চাষাবাদ এবং জলজ সম্পদ সংরক্ষণে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান তারা। এ সময় মৎস্য চাষে বিশেষ অবদান রাখা তিনজন সফল মৎস্যচাষী ও সংশ্লিষ্টদের মাঝে সম্মাননা স্বরক প্রদান করা হয়। পাশাপাশি জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে গৃহীত বিভিন্ন কর্মসূচি সম্পর্কে উপস্থিতদের অবহিত করা হয়।অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন দপ্তরের প্রতিনিধিবৃন্দ, মৎস্যচাষী, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
১৬ থেকে ৩০ আগস্ট পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ উপলক্ষে চকরিয়ায় বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি, প্রশিক্ষণ, পোনা মাছ অবমুক্তকরণ, উদ্বুদ্ধকরণ সভা এবং মৎস্য খাতের উন্নয়নবিষয়ক কার্যক্রম পরিচালিত হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.