1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

বরিশালে আধুনিক তথ্য কমপ্লেক্স, প্রথম ব্যবহারকারী হবেন সাংবাদিকরা

  • আপডেট সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ১ দেখেছেন

বরিশাল বিভাগীয় আধুনিক তথ্য কমপ্লেক্সের নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। রোববার (১৬ আগস্ট) সকালে নগরীতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নির্মাণকাজের উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। উদ্বোধনী অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, আধুনিক এই তথ্য কমপ্লেক্স শুধু তথ্যসেবা প্রদানের মধ্যে সীমাবদ্ধ থাকবে না; এটি বিনোদন, জ্ঞান আহরণ ও গবেষণার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি বলেন, এখানে প্রতিদিন একাধিক সিনেমা প্রদর্শনের সুযোগ থাকবে। দর্শনার্থীরা ঘরে বসেই ইন্টারনেটের মাধ্যমে টিকিট সংগ্রহ করে এসে ভালো সিনেমা উপভোগ করতে পারবেন। পাশাপাশি বহুমুখী তথ্যসেবা, বিনোদনসেবা, জ্ঞান আহরণ ও গবেষণার সুযোগ তৈরি হবে।

জহির উদ্দিন স্বপন বলেন, প্রকল্পের কাজ শেষ হওয়ার পর সরকারের মেয়াদ পূর্ণ হওয়ার আগেই ‘ডিজিটাল বাংলাদেশ’কে ‘স্মার্ট বাংলাদেশে’ পরিণত করার লক্ষ্য নিয়ে কাজ করা হচ্ছে।তথ্য কমপ্লেক্সের কার্যক্রম দ্রুত সেবামুখী ও দক্ষ করে তুলতে সাংবাদিকদের অগ্রাধিকার দিয়ে ব্যবহারের আহ্বান জানান তথ্যমন্ত্রী।

তিনি বলেন, “এই কাজটাকে খুব দ্রুত একটা সেবা দেওয়ার পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য প্রথমে যারা ব্যবহার করতে পারেন, তারা হচ্ছেন সাংবাদিকরা। এখানে প্রেস ক্লাব আছে, ডিআরইউ আছে, অন্যান্য সাংবাদিক সংগঠন আছে। আপনারা সাংবাদিকতা করেন, আপনারা কিন্তু সহজেই তথ্য কমপ্লেক্সে আপনাদের তথ্য সংগ্রহ এবং তথ্য প্রচারের কাজে সবচেয়ে বেশি ব্যবহার করতে পারেন।”

তথ্যমন্ত্রী আরও বলেন, “আমার আহ্বান থাকল, তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী হবে বরিশালের গণমাধ্যম জগতের ব্যক্তিত্বরা।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন, তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা, বরিশালের বিভাগীয় কমিশনার, পুলিশের ডিআইজি, বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) কমিশনার, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, জ্যেষ্ঠ সাংবাদিক এবং সরকারি কর্মকর্তারা।

সংশ্লিষ্টরা মনে করছেন, বরিশাল বিভাগীয় আধুনিক তথ্য কমপ্লেক্স চালু হলে তথ্যপ্রাপ্তি ও প্রচারের পাশাপাশি জ্ঞানচর্চা, গবেষণা ও বিনোদনের ক্ষেত্রে নতুন সুযোগ সৃষ্টি হবে। বিশেষ করে সাংবাদিকদের জন্য এটি তথ্য সংগ্রহ ও গণমাধ্যম কার্যক্রমকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.