1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রাবি ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার, ৬ জনকে শোকজ গাইবান্ধায় ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ১ চন্দনাইশ থানা পুলিশের বিশেষ অভিযানে দস্যুতা মামলার ৩ আসামীসহ গ্রেপ্তার ৮জন সাংবাদিক আসাদ সবুজকে হ্যান্ডকাফ পরানোর ঘটনায় এসআই প্রত্যাহার, জামিন শুনানি বুধবার শার্শার খাজুরায় ভোরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কাভার্ডভ্যানের হেলপার নিহত জেএসএসের অভিষেক প্রস্তুতি ও কমিটি গঠন রাঙামাটিতে বিশ্ব শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী উদযাপন সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যার প্রতিবাদে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন সরকার জাভেদ আহমেদ সুমন টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি নির্বাচিত হওয়ায় মীর নুরুদ্দিনের শুভেচ্ছা টঙ্গীর এরশাদনগরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান

কুষ্টিয়ায় সংসদ সদস্য আমির হামজার ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ দায়ের

  • আপডেট সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ০ দেখেছেন

কুষ্টিয়া ৩ সদর আসনের জামায়াত ইসলামের সংসদ সদস্য মুফতি মাওলানা আমির হামজার উপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে জামায়াত ইসলাম। রবিবার দুপুরে মোল্লা তেঘড়িয়ায় জেলা জামায়াত ইসলামের কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আমির হামজা অভিযোগ করেন, গতকাল শনিবার বিকেল ছয়টার দিকে গণসংযোগ শেষে ফেরার পথে শহরের ছয়রাস্তার মোড়ে গণঅধিকার পরিষদের চিহ্নিত সন্ত্রাসীরা পূর্বপরিকল্পিত ও অতর্কিতভাবে তাঁর গাড়িবহরে হামলা চালায়। শান্ত কুষ্টিয়াকে অশান্ত করা এবং তাঁর জনকল্যাণমূলক কর্মকা- নস্যাৎ করতেই এ হামলা চালানো হয়েছে বলে দাবি করেন তিনি। যে দেশে একজন এমপির নিরাপত্তা নেই তাহলে সাধারন মানুষের কি অবস্থা এমন ক্ষোভ প্রকাশ করার পাশাপাশি কুষ্টিয়ার প্রশাসনের ভুমিকা নিয়ে প্রশ্ন তুলে আমির হামজা। অতিদ্রুত হামলায় জড়িতদের গ্রেপ্তারের পাশাপাশি সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যের ভিত্তিতে মূল পরিকল্পনাকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা এবং প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করার দাবি জানান তিনি। প্রশাসন দ্রুত অপরাধীদের গ্রেপ্তার না করলে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে কঠোর জবাব দেওয়ার হুশিয়ারীে দেন আমির হামজা। সংবাদ সম্মেলনে কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য মোঃ আব্দুল গফুর, কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য মোঃ আফজাল হোসেন এবং জেলা জামায়াতের সেক্রেটারি এনামুল হকসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এদিকে এই হামলার ঘটনায় শনিবার রাতে কুষ্টিয়া মডেল থানায় দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে একটি অভিযোগ দায়ের করেন মুফতি আমির হামজা। উল্লেখ্য, শনিবার বিকেল ছয়টার দিকে কুষ্টিয়ার ছয়রাস্তার মোড়ে গণ অধিকার পরিষদ ও জামায়াত ইসলামের এমপি আমির হামজার সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এ সময় আমির হামজার গাড়িতে হামলা ও ভাংচুর চালায় গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা । অপরদিকে সন্ধার পর গণ অধিকার পরিষদের জেলা কার্যালয়ে হামলা ও ভাংচুর চালায় আমির হামজার সমর্থকরা।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.