1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হাওরে কৃষক সেজে পুলিশ, অবশেষে ফাঁদে পড়লো হত্যা মামলার আসামি শার্শায় গ্রামপুলিশ সদস্যদের বিশেষ ব্রিফিং অনুষ্ঠিত জমি নিয়ে বিরোধের জেরে জামালপুরে মাছ ধরার সময় কৃষককে কুপিয়ে জখম সম্পত্তি নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন মোহাম্মদ আইয়ুব ফরিদপুরে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে যুবদল নেতা কর্তৃক প্রাণনাশের হুমকি ও গালিগালাজ রামগড়ে ৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে তারাগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ কুলিয়ারচরে চাঞ্চল্যকর হানিফ হত্যা মামলার প্রায় পাঁচ মাস পর বাবা ও ছেলেকে গ্রেপ্তার ‎মাছ পড়তেই নিষেধাজ্ঞা, ২২ দিন নদীতে নামতে পারবেন না জেলের। ‎দেনার বোঝা মাথায়, এখন কী করবেন

খালেদা জিয়ার জন্ম বার্ষিকিতে কয়রায় বিএনপির দোয়া ও মিলাদ মাহফিল

  • আপডেট সময় : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ২ দেখেছেন

আজ ১৫ আগস্ট ২০২৬ গণতন্ত্রের মা সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন। ১৯৪৫ সালের এই দিনে তিনি দিনাজপুরে জন্ম গ্রহন করেন। জন্মবার্ষিকী উপলক্ষে দলের পক্ষ থেকে নেওয়া কর্মসূচি হিসাবে কয়রা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে শনিবার সকাল ১১ টায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কয়রা উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক জনাব নুরুল আমিন বাবুল, খুলনা জেলা বিএনপির সদস্য ও সাবেক ছাত্রনেতা এম এ হাসান, জেলা বিএনপি’র সদস্য মনিরুজ্জামান বেল্টু, কয়রা উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ন আহবায়ক বীর মুক্তিযোদ্ধা জিএম মাওলা বক্স, কয়রা উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক ও কয়রা প্রেসক্লাবের সভাপতি হারুনার রশিদ, কয়রা উপজেলা যুবদলের আহ্বায়ক শরিফুল আলম, যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ইছানুর রহমান, আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা কোহিনুর আলম, আবুল বাশার ডাবলু,এফ এম মনিরুজ্জামান, মোস্তাফিজুর রহমান,কয়রা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফ বিল্লাহ সবুজ সহ কয়রা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। উক্ত দোয়া মাহফিল পরিচালনা করেন খুলনা জেলা ওলামাদলের যুগ্ম আহবায়ক মাওলানা গোলাম মোস্তফা।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.