1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
ধানমন্ডি লেকে লায়ন্স ক্লাব অব ঢাকা মিডটাউনের ফ্রি মেডিকেল ও ডায়াবেটিস ক্যাম্প রেজাউল করিম বাদশা এমপিকে জিসাস বগুড়া মহানগরের ফুলেল শুভেচ্ছা সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক স্থানে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় মাদক এবং চোরাচালানী মালামাল জব্দ কক্সবাজারে যাত্রীবাহী বাসে তল্লাশি করে ২৬ কেজি গাঁজাসহ ২ রোহিঙ্গা আটক রাজধানীতে ভাষা প্রশিক্ষণ: সাহিত্য–সাংস্কৃতিক উৎসব শার্শায় ডিহি ইউনিয়নে কার্যক্রম নিষিদ্ধ  আওয়ামী লীগের নেতা গ্রেপ্তার ৬০ হাজার টাকা ঘুষ নিয়ে দুই মাদক কারবারিকে ছেড়ে দেওয়ার অভিযোগ এসআই মোতালেবের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে দুই কর্মকর্তার বদলি  বাতিল ও আইনগত পদক্ষেপ গ্রহণ সহ ৬ দফা দাবিতে সংবাদ সম্মেলন সীতাকুণ্ডে নিষিদ্ধ ছাএলীগের দুইজন আটক ফরিদপুর পৌরসভায় পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম

দৈনিক ঘোষণা’র প্রতিনিধি সম্মেলন ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ০ দেখেছেন

ঢাকা থেকে প্রকাশিত সরকারি মিডিয়াভুক্ত দৈনিক ঘোষণা’র ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রতিনিধি সম্মেলন, প্রশিক্ষণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত ১২ আগস্ট বুধবার দিনব্যাপী বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানের প্রথম পর্বের উদ্বোধন করেন দৈনিক ঘোষণা’র সম্পাদক ও প্রকাশক মোঃ সাহিদুর রহমান টেপা। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর বাংলা বিভাগের চিফ রিপোর্টার ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)’র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ দিদারুল আলম, বাংলাদেশ জাতীয় মানবধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈসা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ঘোষণা’র যুগ্ম সম্পাদক শেখ আলমগীর হোসেন, সহ-সম্পাদক ডাঃ শরীফুল হক প্রিয়ম। দ্বিতীয় পর্বের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক তথ্য সচিব এবং বিটিআরসির চেয়ারম্যান সৈয়দ মার্গুব মোর্শেদ। সভাপতিত্ব করেন দৈনিক ঘোষণা’র প্রধান সম্পাদক নাজনীন সুলতানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট মানবাধিকার সংগঠক মোঃ মনিরুল ইসলাম, দৈনিক সবুজ বিপ্লব এর সম্পাদক প্রকাশক মোঃ নাসির উদ্দিন শিকদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন দৈনিক ঘোষণার প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলাম। অনুষ্ঠানে অংশগ্রহণকারী সাংবাদিকদের মধ্যে প্রশিক্ষণ সনদ বিতরণ করা হয়। এছাড়াও সাংবাদিকতায় বিশেষ ক্ষেত্রে অবদানের জন্য বর্ষসেরা প্রতিবেদক পুরস্কার প্রদান করা হয় এবং বিশেষ বিশেষ ক্ষেত্রে গুণীজন সংবর্ধনা দেয়া হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.