1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ‘ঐক্যের অঙ্গীকার’ প্যানেলের ভূমিধস বিজয় মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে আস্থা রাখতে চান তৃণমূল কর্মীরা ‘শিশু নোবেল’ পুরস্কারের জন্য মনোনীত তজুমদ্দিনে ফুলকুঁড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেখা ম্যাডামের বিদায় সংবর্ধনা ধামসোনা ইউনিয়ন পরিষদে ট্রেড লাইসেন্সের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ সচিব মাসুদ করিমের বিরুদ্ধে পাহাড়ের রামগড় থেকে নজরুল বর্ষের মঞ্চে দুই খুদে প্রতিভা রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ও শাহজাদপুর থানার যৌথ উদ্যোগে ইভটিজিং ও যৌন হয়রানি প্রতিরোধে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। ৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম ঢাকায় নিখোঁজ কলেজছাত্রের লাশ ডিমলায় উদ্ধার,জিজ্ঞাসাবাদে আরও দুজনের নাম

‎২৯ বছর পর দক্ষিণ আইচা বাজারে নির্বাচন পরিচালনা কমিটি, শিগগিরই হবে নির্বাচন

  • আপডেট সময় : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ৩ দেখেছেন

দীর্ঘ ২৯ বছর পর ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা বাজারে নির্বাচন পরিচালনার জন্য ৭ সদস্যের কমিটি অনুমোদন করা হয়েছে। এর মাধ্যমে দীর্ঘদিন ধরে কমিটিবিহীন থাকা বাজারটির নতুন কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে।
‎চরফ্যাশন উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজের অনুমোদনে দক্ষিণ আইচা বাজার নির্বাচন পরিচালনার জন্য এ কমিটি গঠন করা হয়।
‎অনুমোদিত কমিটিতে মো. আবুল কাশেম মাস্টারকে প্রধান নির্বাচন কমিশনার করা হয়েছে। এছাড়া মো. ইব্রাহিম, মো. মিজানুর রহমান, মো. কবির প্রফেসর ও আবু রহিমকে নির্বাচন কমিশনার এবং মো. ফরাদ হাওলাদার ও কামাল পাটোয়ারীকে সদস্য করা হয়েছে।
‎এর আগে দক্ষিণ আইচা বাজারের ব্যবসায়ীরা বাজারে দীর্ঘদিন ধরে কোনো কমিটি না থাকায় শৃঙ্খলা ও ব্যবস্থাপনায় নানা সমস্যার কথা উল্লেখ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেন। আবেদনে ব্যবসায়ীদের ভোটের মাধ্যমে একটি সুন্দর ও গ্রহণযোগ্য কমিটি গঠনের জন্য নির্বাচন আয়োজনের দাবি জানানো হয়।
‎ব্যবসায়ীদের অভিযোগ, দীর্ঘদিন কমিটি না থাকায় বাজারের বিভিন্ন বিষয়ে নিয়মিত শৃঙ্খলা ও ব্যবস্থাপনা নিশ্চিত করা সম্ভব হয়নি। ফলে বাজারের উন্নয়ন ও ব্যবসায়ীদের স্বার্থসংশ্লিষ্ট নানা কার্যক্রমও ব্যাহত হয়েছে।
‎নতুন নির্বাচন পরিচালনা কমিটি অনুমোদনের খবরে বাজারের ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি ও আশার সঞ্চার হয়েছে। তারা দ্রুত নির্বাচনের তফসিল ঘোষণা করে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠনের দাবি জানিয়েছেন।
‎ব্যবসায়ীরা আশা করছেন, নতুন কমিটি দায়িত্ব নেওয়ার পর দক্ষিণ আইচা বাজারের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা সমাধান, শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং বাজারের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.