1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীর ৯০ দিনের কর্মসূচির ধারাবাহিকতায় গাজীপুরে মশক নিধন অভিযান জোরদার, মাঠে ৫০০ কর্মী বর্জ্য থেকে বিদ্যুৎ ও জৈব সার: রোহিঙ্গা ক্যাম্পে নতুন সম্ভাবনার প্রকল্প পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পূর্বধলায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, যুবক পলাতক বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার কেন্দ্রীয় কমিটির সভা অনুষ্ঠিত বেড়িবাঁধের আগাছা পরিষ্কারে বেতাগীতে ইউএনওর ব্যতিক্রমী উদ্যোগ কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত কালকিনি সাংবাদিক ইউনিয়নের কমিটি ঘোষণা;সভাপতি রকিবুজ্জামান ও সাধারন সম্পাদক কাইয়ুম বাঘায় পরকীয়ার অভিযোগে যুবককে মারধর, পরে বাড়িতে আগুন সাতক্ষীরায় জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে প্রতিরোধ মিছিল আশুগঞ্জে মাহিদার ধর্ষণ-হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

বাংলাদেশ অ-২০ এখন দক্ষিন এশিয়ার চ্যাম্পিয়নস

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪
  • ২১৭ দেখেছেন

মাহির আল মাহবুব, নিজস্ব প্রতিবেদক: আগষ্ট মাস জুড়ে চলছিলো অনূর্ধ্ব–২০ সাফ চ্যাম্পিয়নসশিপ ফুটবল প্রতিযোগিতা, এই প্রতিযোগিতা শুরু হয় ১৬ আগষ্ট ২০২৪ এবং বাংলাদেশ বনাম নেপাল ফাইনাল ম্যাচ দিয়ে শেষ হয় ২৮ আগষ্ট ২০২৪। এই প্রতিযোগিতায় অংশ নেয় দক্ষিন এশিয়ার শীর্ষ র‍্যাংকধারী দল, যাদের মধ্যে অন্যতম বাংলাদেশ, পাকিস্তান, ভারত, নেপাল, ভুটান, মালদ্বীপ ও শ্রীলংকা।

বাংলাদেশ অনূর্ধ্ব–২০ গ্রুপ স্টেজের প্রথম পাকিস্তানের সাথে পরিত্যক্ত হয়, শ্রীলংকার সাথে ২–০ গোলে জয় লাভ করে এবংনেপালের সাথে ২–১ গোলে পরাজিত হয়। গ্রুপ স্টেজ ম্যাচে পাকিস্তানের ২ টি ম্যাচ পরিত্যক্ত হওয়ার কারণে বাংলাদেশ ১ ম্যাচজিতেই অর্জন করে সেমিফাইনাল রাউন্ড এবং অন্যদিকে ভারত ভুটান ও মালদ্বীপের সাথে ১–০ গোলে জয় লাভ করে সেমিফাইনাল রাউন্ড কোয়ালিফাই করে। গ্রুপ ‘এ‘ থেকে বাংলাদেশ ও নেপাল এবং গ্রুপ ‘বি‘ থেকে ভারত ও ভুটান সেমিফাইনালে উঠে।

সেমিফাইনাল রাউন্ডে বাংলাদেশ অবিশ্বাস্যভাবে ভারতের সাথে মূল খেলায় ১–১ গোলে ড্র করে পেনাল্টি শ্যুটে বাংলাদেশ গোলকিপার মো: আসিফের জোড়া গোল ঠেকানো তে ৪–৩ গোলে বাংলাদেশ ফাইনাল রাউন্ডে পৌঁছায়। অন্যদিকে নেপাল বনাম ভুটান সেমিফাইনাল ম্যাচে ২ দল ড্র করে এবং পেনাল্টি শ্যুটে ৪–১ গোলে নেপাল ফাইনাল রাউন্ড নিশ্চিত করে।

প্রথমবারের মতো বাংলাদেশ বনাম নেপাল অনূর্ধ্ব–২০ ফাইনাল রাউন্ডে। প্রথমদিকে খুব হাড্ডাহাড্ডি লড়াই চলছিলো ঠিক ৪২মিনিটের পর থেকে মিরাজুলের জোড়া গোল, তরুন খেলোয়াড় তামাং এবং রাব্বির ১ গোলে বাংলাদেশ ৪–১ গোলে সাফচ্যাম্পিয়নস হয়। এই জয় সারা বাংলাদেশের জন্যে গর্বের এবং প্রশংসনীয়।

ভ্যালুএ্যাবল প্লেয়ার হিসেবে মিরাজুল এবং সেরা গোলকিপার হিসেবে মো: আসিফ নির্বাচিত হোন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.