1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
রেজাউল করিম বাদশা এমপিকে জিসাস বগুড়া মহানগরের ফুলেল শুভেচ্ছা সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক স্থানে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় মাদক এবং চোরাচালানী মালামাল জব্দ কক্সবাজারে যাত্রীবাহী বাসে তল্লাশি করে ২৬ কেজি গাঁজাসহ ২ রোহিঙ্গা আটক রাজধানীতে ভাষা প্রশিক্ষণ: সাহিত্য–সাংস্কৃতিক উৎসব শার্শায় ডিহি ইউনিয়নে কার্যক্রম নিষিদ্ধ  আওয়ামী লীগের নেতা গ্রেপ্তার ৬০ হাজার টাকা ঘুষ নিয়ে দুই মাদক কারবারিকে ছেড়ে দেওয়ার অভিযোগ এসআই মোতালেবের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে দুই কর্মকর্তার বদলি  বাতিল ও আইনগত পদক্ষেপ গ্রহণ সহ ৬ দফা দাবিতে সংবাদ সম্মেলন সীতাকুণ্ডে নিষিদ্ধ ছাএলীগের দুইজন আটক ফরিদপুর পৌরসভায় পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম ধামইরহাটে ছাগল করলা খেতে যাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ

পাবনা আটঘরিয়ায় ডিবি পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

  • আপডেট সময় : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ০ দেখেছেন

পাবনার আটঘরিয়ায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ১ কেজি শুকনা গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
জেলা গোয়েন্দা শাখা, পাবনার জিডি নং-৭৬, তারিখ-০৭/০৮/২০২৬ খ্রিঃ এর ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল মাদকদ্রব্য উদ্ধারের লক্ষ্যে আটঘরিয়া থানা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে ০৭ আগস্ট ২০২৬ খ্রিঃ রাত আনুমানিক ২১টা ৩০ মিনিটে আটঘরিয়া থানাধীন রামেশ্বরপুর উত্তরপাড়া (আরপি বাজার) এলাকায় মোছাঃ আসমা বেগমের বসতবাড়ির সামনে জনৈক দিরাজের ফসলি জমির আইলের ওপর এক নারীকে সন্দেহজনকভাবে অবস্থান করতে দেখা যায়।
ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই নারী পালানোর চেষ্টা করলে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় তাকে আটক করা হয়। পরে তার পরিচয় নিশ্চিত করা হয়। গ্রেফতারকৃত নারী হলেন মোছাঃ রত্না খাতুন (৪০), স্বামী- মৃত শাজাহান মন্ডল, সাং- রামেশ্বরপুর উত্তরপাড়া (আরপি বাজার), থানা- আটঘরিয়া, জেলা- পাবনা।
পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে এবং নারী পুলিশ সদস্যের সহায়তায় বিধি মোতাবেক তার দেহ তল্লাশি করা হয়। এ সময় তার ডান হাতে থাকা বাজারের প্লাস্টিকের ব্যাগের ভেতর সাদা পলিথিনে মোড়ানো ১ কেজি শুকনা গাঁজা পাওয়া যায়। ডিজিটাল নিক্তির মাধ্যমে ওজন করে গাঁজাটি জব্দ করা হয়। জব্দকৃত মাদকদ্রব্যের আনুমানিক পরিমাণ ১,০০০ গ্রাম।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত রত্না খাতুন বিভিন্ন এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে আটঘরিয়া থানা এলাকার বিভিন্ন মাদকসেবীর কাছে বিক্রি করার কথা স্বীকার করেছে বলে পুলিশ জানিয়েছে।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
জেলা গোয়েন্দা শাখা, পাবনা কর্তৃক জেলার বিভিন্ন এলাকায় মাদকদ্রব্যের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.