1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
হালুয়াঘাটে ৭ বছরের শিশু রাফি অপহরণ ও উদ্ধার: চাঞ্চল্যকর তথ্যসহ মূল অপহরণকারী গ্রেপ্তার রাজশাহীর পুঠিয়ায় মাদকের ছড়াছড়ি, তালিকা নিয়ে প্রশ্ন কাইয়ুমপুর ইউনিয়নকে মডেল ইউনিয়নে গড়ার অঙ্গীকার চেয়ারম্যান পদপ্রার্থী রামিম বাদশা জুয়েলের। লক্ষ্মীপুরে নব গঠিত চন্দ্রগঞ্জ উপজেলায় দিঘুলী উচ্ছ বিদ্যালয় পরিদর্শনে নির্বাহী অফিসার নিলুফা ইয়াসমিন নিপা অফিসার ইনচার্জ রাজৈর এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান। মাদক বিরোধী লাইভ দেওয়ার পর যুবদল নেতাকে কুপিয়ে জখম, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর নাগরপুরে চুড়ান্ত ফুটবল প্রতিযোগীতা অনুষ্ঠিত ফুলবাড়ীতে ১২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার কোরবান নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবুল কালামের মতবিনিময় সভা অনুষ্ঠিত। মিয়ানমার থেকে ইয়াবার চালান, তুমব্রুতে বিজিবির হাতে ৪ লাখ ২০ হাজার পিস উদ্ধার

পটুয়াখালী সদর হাসপাতালে ছারপোকার উৎপাতের অভিযোগ, অতিষ্ঠ রোগী ও স্বজনরা

  • আপডেট সময় : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ১ দেখেছেন

পটুয়াখালী সদর হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ছারপোকার উৎপাত বেড়েছে বলে অভিযোগ করেছেন রোগী ও তাদের স্বজনরা। তাদের দাবি, হাসপাতালের বেডে ভর্তি হওয়ার পর অনেক রোগী ছারপোকার কামড়ে অস্বস্তি ও নির্ঘুম রাত কাটাচ্ছেন।
রোগীদের স্বজনরা জানান, বিশেষ করে রাতের বেলায় ছারপোকার উপদ্রব বেশি দেখা যায়। এতে শিশু, বয়স্ক ও অসুস্থ রোগীরা অতিরিক্ত ভোগান্তির শিকার হচ্ছেন। অনেকের শরীরে কামড়ের দাগ ও চুলকানির সমস্যাও দেখা দিয়েছে বলে অভিযোগ রয়েছে।
হাসপাতালে চিকিৎসা নিতে আসা কয়েকজন রোগী ও স্বজনের দাবি, নিয়মিত বেড, গদি ও ওয়ার্ড পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং প্রয়োজনীয় কীটনাশক প্রয়োগ করা হলে এ সমস্যা অনেকটাই কমে আসবে।
এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য জানা গেলে, তারা বিষয়টি গুরুত্বের সঙ্গে আমরা খতিয়ে দেখছি  এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। আশা করি, খুব দ্রুত সমস্যার সমাধান হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.