1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
সীতাকুণ্ডে কৃষি কর্মকর্তাকে তথ্য দেওয়ার পর চাঁদাবাজির অভিযোগে আটক যুবদলের নেতা রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ‘ঐক্যের অঙ্গীকার’ প্যানেলের ভূমিধস বিজয় মানিকগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে আস্থা রাখতে চান তৃণমূল কর্মীরা ‘শিশু নোবেল’ পুরস্কারের জন্য মনোনীত তজুমদ্দিনে ফুলকুঁড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেখা ম্যাডামের বিদায় সংবর্ধনা ধামসোনা ইউনিয়ন পরিষদে ট্রেড লাইসেন্সের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ সচিব মাসুদ করিমের বিরুদ্ধে পাহাড়ের রামগড় থেকে নজরুল বর্ষের মঞ্চে দুই খুদে প্রতিভা রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ও শাহজাদপুর থানার যৌথ উদ্যোগে ইভটিজিং ও যৌন হয়রানি প্রতিরোধে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। ৬ মাসের জন্য স্থগিত এপিপি হযরত আলী হিরন খুলনার ডুমুরিয়ায় রাস্তায় রান্না, ঘরের মাচায় ঘুম

‎বিভিন্ন পরিচয়ে বাড়িতে ঢুকে প্রতারণার অভিযোগ, দক্ষিণ আইচাবাসীকে সতর্ক থাকার আহ্বান পুলিশের

  • আপডেট সময় : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ৪ দেখেছেন

‎ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানা এলাকায় বিভিন্ন পরিচয়ে বাড়িতে প্রবেশ করে প্রতারণা করছে একটি সংঘবদ্ধ চক্র—এমন অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।
‎স্থানীয় সূত্রে জানা যায়, প্রতারকরা কখনো পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারী, কখনো সরকারি দপ্তরের লোক, আবার কখনো অন্য প্রতিষ্ঠানের পরিচয় দিয়ে বাড়িতে প্রবেশের চেষ্টা করে। তারা আগে থেকেই পরিবারের সদস্যদের নাম-পরিচয় সংগ্রহ করে এসে পরিচিত মানুষের মতো নাম ধরে ডাকাডাকি ও কথাবার্তা বলে বাসিন্দাদের বিশ্বাস অর্জনের চেষ্টা করে।
‎অভিযোগ রয়েছে, কথাবার্তার একপর্যায়ে তারা সুযোগ বুঝে মূল্যবান মালামাল হাতিয়ে নেয়। সম্প্রতি দক্ষিণ আইচা এলাকায় এমন একটি ঘটনায় এক নারীর কানের স্বর্ণালঙ্কার খোয়া যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।
‎দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান কবির বলেন, “ইদানীং বিভিন্ন পরিচয়ে প্রতারণার চেষ্টা করছে—এমন একটি চক্রের বিষয়ে আমরা তথ্য পাচ্ছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং তাদের শনাক্তে পুলিশের কার্যক্রম চলমান রয়েছে। এ ধরনের ঘটনায় সবাইকে সচেতন থাকতে হবে। অপরিচিত কাউকে পরিচয় যাচাই ছাড়া ঘরে প্রবেশ করতে দেবেন না। কেউ সন্দেহজনকভাবে বাড়িতে ঘোরাফেরা করলে বা ভুয়া পরিচয় দিয়ে প্রবেশের চেষ্টা করলে দ্রুত দক্ষিণ আইচা থানায় অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশকে জানান।”
‎ওসি আহসান কবির আরও বলেন, “এটি একটি সতর্কতামূলক প্রচার। জনসচেতনতা বৃদ্ধি পেলে এ ধরনের প্রতারণা অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব। তাই সবাইকে সতর্ক থাকতে হবে এবং গুজবে কান না দিয়ে সন্দেহজনক কোনো ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করতে হবে।”
‎পুলিশ স্থানীয়দের পরিচয় নিশ্চিত না হয়ে কাউকে ঘরে প্রবেশ করতে না দেওয়া, সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের পরিচয় দিলে পরিচয়পত্র যাচাই করা এবং একা থাকা নারী, বৃদ্ধ ও পরিবারের সদস্যদের এ বিষয়ে সচেতন করার আহ্বান জানিয়েছে।
‎

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.