1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড গাইবান্ধায় সুন্দরগঞ্জ থানা মাদকবিরোধী অভিযানে ৫ জন গ্রেপ্তার

ঐতিহ্যবাহী  লাউতা ইউনিয়নে তরুণদের আস্থার প্রতীক  চেয়ারম্যান পদে আলোচনায় সাদিক হোসনে এপলু 

  • আপডেট সময় : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ০ দেখেছেন

সিলেটের বিয়ানীবাজারে ঐতিহ্যবাহী ১১নং লাউতা ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ব্যাপক আলোচনায় রয়েছেন সমাজসেবক ও সংগঠক কবি ও সাংবাদিক (শিক্ষানবিশ আইনজীবী)। দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক, স্বেচ্ছাসেবী ও জনকল্যাণমূলক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থেকে তিনি এলাকার সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সাদিক হোসেইন এপলু বিভিন্ন সামাজিক সংগঠনের মাধ্যমে সিলেট শহর থেকে উপজেলার সহ নানা সমস্যা সমাধানে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। শিক্ষা, মানবিক সহায়তা, যুব উন্নয়ন এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে তার উদ্যোগ এলাকাবাসীর মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।

বিশেষ করে ছাত্র ও যুবসমাজের কাছে তিনি একজন আপনজন হিসেবে পরিচিত। বিভিন্ন সময়ে তরুণদের শিক্ষা, খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে উৎসাহ দিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ফলে ইউনিয়নের ছাত্র-যুবকদের মধ্যে তার জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

এলাকাবাসীর দাবি, দল-মতের ঊর্ধ্বে উঠে সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়ানোই কবি ও সাংবাদিক সাদিক হোসনে এপলু’র অন্যতম বৈশিষ্ট্য। প্রাকৃতিক দুর্যোগ, অসহায় মানুষের চিকিৎসা সহায়তা কিংবা সামাজিক সংকট—সবক্ষেত্রেই তাকে সক্রিয়ভাবে দেখা গেছে।

স্থানীয়দের মতে, ঐতিহ্যবাহী ১১ নং লাউতা ইউনিয়নের উন্নয়ন ও জনসেবার লক্ষ্যে কবি সাংবাদিক ( শিক্ষানবিশআইনজীবী) সাদিক হোসনে এপলু একজন চেয়ারম্যান পদ প্রার্থী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তার সামাজিক কর্মকাণ্ড ও জনসম্পৃক্ততা তাকে ইউনিয়নের ছাত্র, যুবক এবং সাধারণ মানুষের কাছে একজন জনপ্রিয় মুখে পরিণত করেছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.