1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‘গণতান্ত্রিক ব্যবস্থা আল-কুরআন বিরোধী’: প্রেসক্লাবে ইসলামী সমাজের মানববন্ধন থেকে ৩ দফা কর্মসূচি ঘোষণা নারীর হাতে মোবাইল: হালুয়াঘাটে বাড়ছে পরকীয়া ও সংসার ভাঙন, ঝুঁকিতে উঠতি বয়সের শিশুরা ডেঙ্গু প্রতিরোধে বেনাপোলে মশক নিধন অভিযান, সচেতনতার বার্তা পালংখালী ভুবনেশ্বরী গীতা মন্দিরের নতুন ভবন নির্মাণে প্রস্তুতি সভা  নড়াইলে মেম্বারকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, বিক্ষুব্ধ এলাকাবাসী সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটে শীতের আগমনী বার্তা: ঘরে ঘরে পিঠা উৎসব ও পৌষের আমেজ রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সমাজকল্যান সচিবের খুলনায় প্রতিবন্ধীসেবা ও সাহায্য কেন্দ্র পরিদর্শন আদালতের আদেশ অমান্য করে ধামরাইয়ে জমি দখল ও সাইনবোর্ড টাঙানোর অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে প্রথম পর্যায়ে ১৪৫১ জন পেলেন কৃষক কার্ড

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর

  • আপডেট সময় : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ০ দেখেছেন

বাংলাদেশে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মানবিক পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোরের নেতৃত্বে ৮ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। সফরকালে তারা কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে চলমান মানবিক সহায়তা কার্যক্রম, আশ্রয়প্রাপ্ত মানুষের জীবনযাত্রা এবং সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেন।

গত শুক্রবার (৩১ জুলাই) প্রতিনিধি দলটি ক্যাম্প পরিদর্শনের পাশাপাশি সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, জাতিসংঘের সংস্থা এবং মানবিক সহায়তা কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিনিধিদের কাছ থেকে রোহিঙ্গা পরিস্থিতির সর্বশেষ চিত্র সম্পর্কে অবহিত হন। তারা বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনমান, নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও অন্যান্য মানবিক চ্যালেঞ্জ নিয়েও খোঁজখবর নেন।

ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস সফর-পরবর্তী প্রতিনিধি দলের পরিদর্শনের ছবি প্রকাশ করেছে। এ সফরকে রোহিঙ্গা সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের অব্যাহত সম্পৃক্ততা এবং আন্তর্জাতিক মানবিক সহায়তার প্রতি সমর্থনের গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখা হচ্ছে।

উল্লেখ্য, ২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে সামরিক অভিযান শুরুর পর থেকে বাংলাদেশে ১০ লাখেরও বেশি রোহিঙ্গা আশ্রয় নিয়েছে। দীর্ঘদিন ধরে এই সংকটের টেকসই সমাধান, নিরাপদ ও স্বেচ্ছায় প্রত্যাবাসন এবং আন্তর্জাতিক সহায়তা নিশ্চিত করার দাবি জানিয়ে আসছে বাংলাদেশ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.