1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
ঘরের মেঝে-আলমারিতে ‘মেড ইন ইন্ডিয়া’ পণ্যের স্তূপ, গ্রেপ্তার মূলহোতা’র ভাই জামালপুরে জমি লিখে না দেওয়ায় দাদিকে পিটিয়ে আহত : নাতির বিরুদ্ধে থানায় আভিযোগ ফুলবাড়ীতে বাক্‌প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, যুবক আটক নলডাঙ্গা আযান দেয়া অবস্থায় মোয়াজ্জেমকে ছুরিকাঘাত মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের নিষেধাজ্ঞা বগুড়া নার্সিং কলেজে নবীন বরণ অনুষ্ঠিত কুষ্টিয়া সদরে সারের কৃত্রিম সংকট: ডিলারের কালোবাজারিতে দিশেহারা সাব-ডিলার ও কৃষক কুমিল্লায় হায়েসসহ ৮৯.৮ কেজি গাঁজা ও ৬০ বোতল মদ উদ্ধার বিশ্ব শিক্ষক দিবস: শিক্ষকের মর্যাদা ও মেধাভিত্তিক বাংলাদেশ গড়ার অঙ্গিকার ডিমলায় যথাযথ মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস পালিত ‘শিক্ষকরাই জাতি গড়ার কারিগর’—এমপি আব্দুস সাত্তার

আন্তর্জাতিক সম্মেলনে আদিবাসী ভাষা সাংবাদিকতা সম্মেলন – ২০২৬ যোগ দিচ্ছেন সাংবাদিক আবু বকর সিদ্দিক

  • আপডেট সময় : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ১ দেখেছেন

ঢাকা -নেপালের রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠিতব্য একটি উচ্চপর্যায়ের আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক সম্পাদক ও প্রকাশক সাপ্তাহিক জনতার নিঃশ্বাস, বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সংস্থা’ (BSNPS)-এর কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং ভাইস চেয়ারম্যান ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশন (এফবিজেও)র মোঃ আবু বকর সিদ্দিক।
আগামী ৯ থেকে ১২ আগস্ট পর্যন্ত চার দিনব্যাপী ৩য় আন্তর্জাতিক আদিবাসী ভাষা সাংবাদিকতা সম্মেলন ২০২৬ (3rd International Indigenous Language Journalism Conference – 2026)-এ অংশ নিতে তিনি কাঠমান্ডু সফর করবেন। তিনি ‘বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সংস্থা’ (BSNPS)-এর কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং ‘জনতার নিঃশ্বাস’ পত্রিকার সম্পাদক ও প্রকাশক। দক্ষিণ এশীয় অঞ্চলের সাংবাদিকদের অন্যতম শীর্ষ সংগঠন সার্ক জার্নালিস্ট ফোরাম (SAARC Journalist Forum – SJF)-এর নেপাল চ্যাপ্টারের সভাপতি নৃপেন্দ্র লাল শ্রেষ্ঠ স্বাক্ষরিত এক আনুষ্ঠানিক আমন্ত্রণপত্রের মাধ্যমে তাঁকে এই সম্মেলনে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

জানা গেছে, এবারের আন্তর্জাতিক সম্মেলনটি যৌথভাবে আয়োজন করছে ফেডারেশন অব নেপালিজ ইন্ডিজেনাস ন্যাশনালিটিজ জার্নালিস্টস (FoNIJ) এবং সার্ক জার্নালিস্ট ফোরামের নেপাল চ্যাপ্টার। সম্মেলনে বাংলাদেশ ছাড়াও সার্কভুক্ত অন্যান্য দেশ এবং বিশ্বের প্রায় ৪০টি দেশের আদিবাসী ও মাতৃভাষা নিয়ে কাজ করা সাংবাদিক, গবেষক ও গণমাধ্যম বিশেষজ্ঞরা অংশ নেবেন। চার দিনব্যাপী এই বৈশ্বিক সম্মেলনে বিশ্বজুড়ে মাতৃভাষা ও আদিবাসী সাংবাদিকতার বর্তমান পরিস্থিতি, ডিজিটাল যুগে মাতৃভাষার মাধ্যমে গণমাধ্যমের বিকাশ, সাংবাদিকদের পেশাগত ও শারীরিক নিরাপত্তা এবং গণমাধ্যম নীতিতে অন্তর্ভুক্তির মতো গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত প্যানেল আলোচনা ও গবেষণা প্রবন্ধ উপস্থাপিত হবে।

এই সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার বিষয়ে সাংবাদিক মো. আবু বকর সিদ্দিক তাঁর উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি জানান, আন্তর্জাতিক এই প্ল্যাটফর্মে বাংলাদেশের গণমাধ্যমের অবস্থান তুলে ধরার পাশাপাশি বৈশ্বিক সাংবাদিকদের সাথে পেশাগত অভিজ্ঞতা বিনিময়ের এটি একটি অনন্য সুযোগ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.