1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
‎দক্ষিণ আইচায় ৩ কিলোমিটার সড়ক সংস্কারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ইসলামপুর পশ্চিমে চেয়ারম্যান পদে আলোচনায় বাবুল আহমদ সিমনা-ব্রাহ্মণবাড়িয়া সড়কে সিএনজি চলাচল স্বাভাবিক নিরাপদ সড়ক জিন্দারপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী সাজ্জাদুল হকের গণসংযোগ ও লিফলেট বিতরণ সুন্দর,আনন্দময় ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে- এম রশিদুজ্জামান মিল্লাত ‎২১ বছর পর এসআরবি’র জালে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি কক্সবাজারে এসআরবি-১৫ এর পৃথক অভিযানে ৬০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ২ ‎ছয় লাখ মানুষের জন্য নেই আইসিইউ, সংকটাপন্ন রোগী নিয়ে ছুটতে হয় দূরের হাসপাতালে রাজশাহীতে সড়কে শৃঙ্খলা ফেরাতে বিশেষ অভিযান, আটক ৫৫ যানবাহন

ফেনীর আলোচিত পারভেজ হত্যা মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেফতার

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ০ দেখেছেন

ফেনীর ছাগলনাইয়া থানার আলোচিত পারভেজ হত্যা মামলার এজাহারভুক্ত ১ নম্বর পলাতক আসামি মো. মামুনুর রশিদ মামুন (২৮)-কে ঢাকার লালবাগ এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব। র‌্যাব-৭, চট্টগ্রাম ও র‌্যাব-১০, ঢাকার যৌথ অভিযানে বুধবার (২৯ জুলাই) সন্ধ্যায় তাকে আটক করা হয়।

র‌্যাব-৭, চট্টগ্রাম জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ফেনী জেলার ছাগলনাইয়া থানার মামলা নং-১৮/১৩৩, তারিখ ২৭ জুন ২০২৬, পেনাল কোডের ৩০২/৩৪ ধারায় দায়ের করা পারভেজ হত্যা মামলার এজাহারভুক্ত ১ নম্বর পলাতক আসামি মো. মামুনুর রশিদ মামুন ঢাকার লালবাগ থানাধীন এলাকায় আত্মগোপনে রয়েছে।

এ তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭, চট্টগ্রাম এবং র‌্যাব-১০, ঢাকার যৌথ আভিযানিক দল বুধবার সন্ধ্যা আনুমানিক ৬টা ৫৫ মিনিটে লালবাগ থানাধীন বাষপট্টি এলাকার আশা হোটেলের সামনে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত মামুনুর রশিদ মামুন ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার নিজকুঞ্জরা (নুর আহাম্মদ মাস্টার বাড়ি) এলাকার বাসিন্দা। তার পিতার নাম মো. সাদেক মিয়া।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ফেনী জেলার ছাগলনাইয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-৭, চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার এ. আর. এম. মোজাফ্ফর হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.