1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিতে কাজ করছে সরকার: মঈন খান ইন্দোনেশিয়ায় ওষুধ-তৈরি পোশাকের বাজার বাড়াতে চায় বাংলাদেশ মিরপুরে দখলমুক্ত ফুটপাতে ফিরেছে পথচারীর স্বস্তি বিজেএমসির বন্ধ পাটকল চালু, বাড়ছে কর্মসংস্থান ঘোড়াঘাট নজরুল বর্ষে উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান বকেয়া বেতন না দিয়ে শ্রমিক ছাঁটাইয়ের অভিযোগে শাহিনপুকুর সিরামিকে উত্তেজনা পার্বত্য মন্ত্রী সাচিং প্রু’র সাথে সৌজন্য সাক্ষাত করলেন ফ্রান্সের রাষ্ট্রদূত জাঁ-মার্ক সেরে-শার্লে কজনকে বাঁচাতে ১০ জনের গলা চেপে ধরছে সরকার তেল-গ্যাসের দাম , ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুতি প্রাইভেট বাণিজ্য ও অনিয়মের অভিযোগ শিবালয়ের শাকরাইল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সোহেল রানার বিরুদ্ধে

মাদারীপুরের ডাসারে পূর্ব শত্রুতার জেরে বৃদ্ধার ওপর হামলা ও বাড়িঘর ভাঙচুর

  • আপডেট সময় : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ০ দেখেছেন

মাদারীপুরের ডাসারে পূর্ব শত্রুতার জের ধরে নুরজান বেগম (৭০) নামে এক (বৃদ্ধা) নারীর ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। এ সময় তার বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটে।

সোমবার (২৭ জুলাই) বিকেল সাড়ে ৫ টার দিকে উপজেলার বালিগ্রাম ইউনিয়নের খাতিয়াল গ্রামের আব্বাস চৌধুরী হত্যার ঘটনাকে কেন্দ্র করে কিছুদিন আগে আমাদের ৫/৬ টি বাড়িঘর লুটপাট ও ভাঙচুর করা হয়। এরই ধারাবাহিকতায় সোমবার (২৭ জুলাই) ভোরে কালাম শেখের মা নুরজান বেগম (৭০) এর উপরে এই হামলার ঘটনা ঘটে।

ভুক্তভোগী নুরজান বেগম ও তার স্বজনদের অভিযোগ, আব্বাস চৌধুরী হত্যার ঘটনাকে কেন্দ্র করে অভিযুক্তরা এর আগেও তাদের বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করেছিল। গত সোমবার বিকেলে ঘরের টিন লুটপাট করে নিয়ে যাওয়ার সময় তারা বাধা দিলে অভিযুক্তরা তাকে হত্যার উদ্দেশ্যে রামদা দিয়ে কুপিয়ে জখম করে।

অভিযুক্তরা হলেন—আলেপ শেখের ছেলে রুহুল শেখ, আরিফ শেখ, হৃদয় শেখ, আরফাত শেখ এবং রুহুল শেখের স্ত্রী বেনু বেগমসহ আরও অনেকে। তারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ভুক্তভোগীদের জখম করে।

এ ঘটনায় নুরজান বেগম ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং জড়িত সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন।

এ বিষয়ে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান মাহমুদ জানান, এ ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, ভুক্তভোগী পরিবার এই ন্যক্কারজনক ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়ে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.