1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
বেনাপোল স্থলবন্দরে দুর্ঘটনার নিহত ও আহত শ্রমিকের আর্থিক সহায়তা  প্রদান নাগরপুরে কিশোর গ্যাং প্রধান অমিও সহ ৪জন গ্রেফতার পাঁচবিবিতে ১৪৫ পিস ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ২, পাঠানো হলো কারাগারে স্মার্ট কৃষির হাত ধরেই বদলে যাবে বাংলাদেশের অর্থনীতি সাবেক ছাত্রলীগ নেতা থেকে খাদ্য পরিদর্শক, কামালের অঢেল সম্পদের উৎস নিয়ে নানা মহলে প্রশ্ন সাভারে ৪ সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা ও মিথ্যা মামলায় কারাগারে প্রেরণের প্রতিবাদে সংবাদ সম্মেলন ফুলবাড়ী সীমান্তে নারী ও শিশুকে পুশইনের অভিযোগ, শূন্যরেখায় অবস্থান ৮ অক্টোবর ১২তম মৃত্যুবার্ষিকী :  রাষ্ট্র ভাষা মতিন ইতিহাসের উজ্জলতম নক্ষত্র নেত্রকোনার মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড আদালত পাড়ায় তোলপাড় বড় ভাই আজিজল হক, তাহলে মজিবরই ‘আজিজল’ কীভাবে

দীঘিনালায় ক্যান্সার আক্রান্ত ব্যক্তিকে সেনাবাহিনীর আর্থিক সহায়তা

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ২ দেখেছেন

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার এক ক্যান্সার আক্রান্ত ব্যক্তির চিকিৎসা সহায়তায় মানবিক উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোন।
মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) দীঘিনালা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আল আমিন, এসইউপি, পিএসসি-এর নির্দেশনায় উপজেলার ২নং বোয়ালখালী ইউনিয়নের থানাপাড়া এলাকার বাসিন্দা ক্যান্সার আক্রান্ত জ্যোতি লাল চাকমাকে চিকিৎসার জন্য নগদ ২০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।

দীঘিনালা জোনের পক্ষ থেকে জানানো হয়, মানবিক দায়িত্ববোধ থেকে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে এ সহায়তা প্রদান করা হয়েছে। চিকিৎসা ব্যয়ের চাপ কিছুটা লাঘব হওয়ায় জ্যোতি লাল চাকমা ও তাঁর পরিবারের সদস্যরা সেনাবাহিনীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে দীঘিনালা জোনের পক্ষ থেকে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.