1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
নওগাঁয় অ্যাম্বুলেন্সের ধাক্কায় ভ্যান চালক নিহত বিজিবির ধাওয়ায় গাঁজা ফেলে ভারতে পালাল চোরাকারবারিরা কোম্পানীগঞ্জে পুকুরে বিষ প্রয়োগ, ১২ লাখ টাকার মাছ মারা যাওয়ার অভিযোগ নওগাঁর বদলগাছীতে মুরগি খামারের বর্জ্যে ক্ষতির মুখে সাধারণ কৃষক মৌলভীবাজার টিটিসিতে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন বিষয়ক সেমিনার গাইবান্ধায় রিপোর্টার্স প্রেসক্লাব এর আগামী ৩ বছরের১৭ বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আগৈলঝাড়ায় বিদ্যালয় ও মন্দিরেযাতায়াতের রাস্তার ইট তুলে ফেলার অভিযোগ সৈয়দপুরে রেলওয়ের প্রায় ৫৬ কোটি টাকার জমি দখলের চেষ্টা,ঘটনাস্থলে গিয়ে ঠেকাল রেল কর্তৃপক্ষ শাহজাদপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা গ্রেপ্তার মা ইলিশ রক্ষায় জেলেদের বিকল্প কর্মসংস্থান: আগাম সবজি চাষে বাংলাদেশ কৃষক ঐক্য ফাউন্ডেশন

সৌদিতে নিহত দুই ভাইয়ের মরদেহ দেশে আনার পর পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ২ দেখেছেন

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার কামারহাট এলাকার সৌদি প্রবাসী দুই ভাই সজীব ও তার ভাই সুজনের দাফন সম্পন্ন হয়েছে।

(আজ) মঙ্গলবার বেলা ১১টায় কামারহাট বাজারের ঈদগাহ্ মাঠে তাদের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমদের দাফন করা হয়।

জানাজার নামাজে স্থানীয় বিএনপি-জামায়াতের নেতাকর্মীসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং হাজারো ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন। এ সময় উপস্থিত সবাই মরহুম দুই ভাইয়ের রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করেন এবং শোকসন্তোপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

প্রসঙ্গত, গত ১৫ জুলাই দিবাগত রাতে সৌদি আরবের রিয়াদে নিজ ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল নিয়ে ফেরার পথে এক সড়ক দুর্ঘটনায় দুই সহোদর ভাই সজীব ও সুজন নিহত হয়। সোমবার রাত ১০টায় তাদের মরদেহ সৌদি আরব থেকে বাড়িতে এসে পৌঁছায়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.