1. masudkhan89@gmail.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@yahoo.com : Masud Khan : Masud Khan
ব্রেকিং নিউজ :
ভাঙ্গায় ছাত্রলীগ নেতা খায়রুলসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিএনপিতে যোগদান আগৈলঝাড়ায় দেশীমদসহ এক মাদক ব্যবসায়ী আটক নৃত্যে বিশেষ অবদান রাখায় সম্মাননা পেলেন বিশিষ্ট নৃত্যশিল্পী মাহাবুব হাসান সোহাগ কাশিয়ানীতে ট্রেনের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন চাঁদার দাবিতে ‘হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ছাত্র ঐক্য পরিষদ’ কর্মীর বাড়ি নির্মাণে বাধা ও হামলার অভিযোগ টঙ্গী রিপোর্টার্স ক্লাবের কক্সবাজার আনন্দ ভ্রমণ সম্পন্ন মাছিমপুর কো-অপারেটিভ মার্কেট সোসাইটির নবনির্বাচিত ব্যবস্থাপনা পরিষদের শপথ গ্রহণ কাশিমপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন পিয়াসের জন্মদিন পালিত নাগমুদ বাজার পশ্চিমে সেতু ভেঙে ইটবোঝাই ট্রলির দুর্ঘটনা, যান চলাচলে ভোগান্তি

রাজবাড়ীতে র‍্যাবের অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র উদ্ধার, অস্ত্রধারী ৫ জন গ্রেপ্তার

  • আপডেট সময় : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ০ দেখেছেন

রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর কৈডাঙ্গা এলাকায় র‍্যাব-১০ এর বিশেষ অভিযানে পাঁচটি আগ্নেয়াস্ত্র উদ্ধার এবং পাঁচজন অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২৭ জুলাই) সকাল আনুমানিক সাড়ে ১১টা দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১০ এর সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
র‍্যাব জানায়, অভিযানে আলম সরদার ও মো. বাহাদুর বিশ্বাসের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে একটি ব্রিটিশ কাটাওয়ে রাইফেল, একটি একনলা বন্দুক এবং তিনটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়। একই সঙ্গে ঘটনাস্থল থেকে আলম সরদার (৪০), মো. ইব্রাহিম শেখ (৪৪), মো. বাহাদুর বিশ্বাস (৫৮), মো. ফয়সাল চৌধুরী ওরফে ফরিদ (৩৭) এবং রাজু আহমেদ টোকন (৪৫) নামে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
এবং গ্রেপ্তার হওয়া ইব্রাহিম শেখের বিরুদ্ধে একটি অস্ত্র মামলা, ফয়সাল চৌধুরী ওরফে ফরিদের বিরুদ্ধে একটি অস্ত্র ও একটি চাঁদাবাজির মামলাসহ মোট দুটি মামলা এবং রাজু আহমেদ টোকনের বিরুদ্ধে অপহরণ, চাঁদাবাজি ও ডাকাতিসহ মোট তিনটি মামলা রয়েছে।
র‍্যাব-১০ এর সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর ফারহান মাহমুদ মোক্তাদা (এডি) বলেন, “অবৈধ অস্ত্র, সন্ত্রাস ও মাদক নির্মূলে র‍্যাবের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। এই অভিযানে উদ্ধার হওয়া অস্ত্রের উৎস, সরবরাহকারী এবং এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত চলমান রয়েছে। সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে র‍্যাব সবসময় তৎপর রয়েছে।”
তিনি আরও বলেন, “কোনো ব্যক্তি যদি অবৈধ অস্ত্র, মাদক বা অন্য কোনো অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে তথ্য জানেন, তাহলে র‍্যাবকে তথ্য দিয়ে সহযোগিতা করুন। আপনার একটি তথ্য একটি পরিবার কিংবা একটি জীবন রক্ষা করতে পারে।”
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By Rahat IT Ltd.